চিলাহাটিতে ঢাকাগামী শ্যামলী কোচের ধাক্কায় অটো চুরমার

2026-11-12 05:19:24
news-picture

মোসাদ্দেকুর রহমান সাজু, ডোমার নীলফামারী:

নীলফামারীর ডোমার উপজেলার ১নং ভোগডাবুড়ী ইউনিয়নের চিলাহাটিতে ঢাকাগামী শ্যামলী কোচের ধাক্কায় অটো ভেঙে চুরমার হয়ে গেছে।

ঘটনাটি ঘটেছে মঙ্গলবার ১০ নভেম্বর রাত ৮ টার দিকে। প্রত্যক্ষদর্শীরা জানায় শ্যামলী কোচটি ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার সময় চিলাহাটি পূর্ব সড়ক থেকে চিলাহাটি বাজারের দিকে আসছিল, এমন সময় বাসস্থানে যাত্রীসহ একটি অটো দাড়ানো অবস্থায় ছিল। কোচের লকারের একটি দরজা আগে থেকেই খোলা থাকার কারণে লকারের ঢাকনাটি সজোরে এসে অটোটিকে ধাক্কা দিয়ে টেনে হিচড়ে নিয়ে যায়, এতে করে অটোটি দুমড়ে মুচড়ে তিনভাগে বিভক্ত হয়ে যায়। অটোর ভিতরে থাকা দুজন যাত্রী গুরুতর আহত হওয়ার পাশাপাশি অটো ড্রাইভার ও গুরুতর আহত হয়।

এ দূর্ঘটনায় একজন যাত্রীর হাড় ফেটে যায় তাকে তাৎক্ষণিকভাবে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। বাকী দুইজনের জখম গুরুতর না হওয়ায় তাদেরকে চিলাহাটিতে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

স্থানীয়রা জানান কোচটি খুব দ্রুত গতিতে আসছিল এবং কোচটির লকার আগে থেকে খোলা থাকার কারণে এই দূর্ঘটনাটি ঘটেছে। তবে আল্লাহ পাকের অশেষ রহমতে বড় ধরনের দূর্ঘটনার হাত থেকে বেঁচে গেছে। তবে হেলপারের অসাবধানতার কারণে আজকের এই দূর্ঘটনা ঘটেছে।