কুড়িগ্রাম প্রতিনিধি :
কুড়িগ্রামে পুলিশের নিয়মিত মাদকবিরোধী অভিযানে বৃহস্পতিবার দুপুরে কুড়িগ্রাম ধরলা ব্রিজের পশ্চিম পাশে টোল প্লাজা সংলগ্ন এলাকা থেকে ৫০ বোতল ইস্কাফসহ ১ জন মাদক কারবারিকে হাতেনাতে গ্রেফতার করে ডিবি পুলিশ। গ্রেফতারকৃত আসামি হলেন,দিনাজপুর জেলার হাকিমপুর উপজেলার বোয়ালদার এলাকার আব্দুর রাজ্জাকের পুত্র রাজু ইসলাম (৩০)।
কুড়িগ্রাম জেলা গোয়েন্দা শাখার (ডিবি) অফিসার ইনচার্জ মোঃ রেজাউল করিম বিষয়টি নিশ্চিত করে জানান, কুড়িগ্রাম জেলায় মাদক নির্মূলে ডিবি পুলিশের মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার
কুড়িগ্রাম সদর থানা এলাকায় অভিযান পরিচালনা করে ৫০ বোতল ইস্কাফ এবং মাদক পরিবহনে ব্যবহৃত ১২৫ সিসির একটি হিরো গ্ল্যামার মোটরসাইকেলসহ ১ জন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে কুড়িগ্রাম সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে। কুড়িগ্রাম জেলায় মাদক নির্মূলে জেলা পুলিশের আইনি কার্যক্রম অব্যাহত আছে।আমরা সকলের সম্মিলিত সহযোগিতায় কুড়িগ্রামকে মাদক মুক্ত করবো।