উলিপুরে ব্রি ধান-১০৩-এর নমুনা শস্য কর্তন, হেক্টরে ফলন ৪.৫ টন

2026-11-12 21:26:39
news-picture

উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ

কুড়িগ্রামের উলিপুরে চলতি মৌসুমে ধানের ফলন নিরূপণে নমুনা শস্য কর্তন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। উপজেলার হাতিয়া ইউনিয়নের অনন্তপুর ব্লকে ব্রি ধান-১০৩-এর নমুনা শস্য কর্তন করে হেক্টরপ্রতি ৪ দশমিক ৫ মেট্রিক টন ফলন পাওয়া গেছে।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল ১০টায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

কৃষি বিভাগের কর্মকর্তাদের তত্ত্বাবধানে মাঠপর্যায়ে ধানের প্রকৃত ফলন যাচাইয়ের লক্ষ্যে এ শস্য কর্তন করা হয়। এ সময় অনন্তপুর ব্লকের কৃষক আতিকুর রহমানের ৩৩ শতাংশ জমিতে চাষ করা ব্রি ধান-১০৩ কাটা হয়। পরে কর্তন করা ধান মাড়াই ও ওজন করে হেক্টরপ্রতি ৪ দশমিক ৫ মেট্রিক টন ফলন নির্ধারণ করেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

শস্য কর্তন কর্মসূচিতে উপস্থিত ছিলেন হাতিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বি এম আবুল হোসেন, উপসহকারী কৃষি কর্মকর্তা মাহামুদুল হাসান রানু, হামিদুর রহমানসহ স্থানীয় কৃষকরা।

কর্মসূচি শেষে কৃষি কর্মকর্তারা কৃষকদের আধুনিক পদ্ধতিতে চাষাবাদ, সঠিক সময়ে ধান কাটা, মাড়াই ও সংরক্ষণের বিষয়ে পরামর্শ দেন। পাশাপাশি উৎপাদন বাড়াতে উন্নত জাতের ধান চাষ ও কৃষি বিভাগের পরামর্শ অনুসরণের ওপর গুরুত্বারোপ করেন।