তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধি:
কৃষক আমজাদের দীর্ঘ দিনের পরিশ্রমে গড়ে তোলা সংসার এক মুহুর্তেই কয়েলের আগুনে পুড়ে শেষ। চার কক্ষের বসতঘর, ছয়টি গরু ও চারটি ছাগল ছিল তার পরিবারের জীবিকা নির্বাহের অবলম্বন। এখন তার মাথা গোঁজার শেষ আশ্রয় টুকুও নেই। রোববার (১৫ নভেম্বর) রাত ১১টার দিকে রংপুরের তারাগঞ্জ উপজেলার সয়ার ইউনিয়নের ফরিদাবাদ সরকার পাড়া গ্রামে কয়েলের আগুনে আমজাদের বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। গ্রামের লোকজন জানান, আমজাদের সোয়ার ঘর থেকে কয়েলের আগুন মুহুর্তেই মধ্যে ছড়িয়ে পড়ে তার পুরো বসতবাড়ীতে। আগুনের তীব্রতা বেশি হওয়ায় ঘরের আসবারপত্র, প্রয়োজনীয় মালামাল কিংবা মূলবান সামগ্রী সরিয়ে নিতে পারেনি তার পরিবারের লোকজন। আগুনে বসতবাড়ীর চারটি ঘর, গোয়াল ঘরে থাকা ছয়টি গরু ও চারটি ছাগল পুড়ে যায়। এছাড়া পুড়ে যায় পোষা হাঁস-মুরগি, কবুতর এবং ঘরে মজুদ রাখা প্রায় ছয় মন তামাক।এদিকে অগ্নিকাণ্ডের পর আমজাদের পরিবারের সদস্যদের মধ্যে নেমে এসেছে চরম হতাশা ও অনিশ্চয়তা। ক্ষতিগ্রস্থ কৃষক আমজাদ হোসেন বলে আমার সব শেষ হয়ে গেছে। এখন কিভাবে পরিবার পরিজন নিয়ে সংসার চালাবো বুঝতে পারছিনা। আল্লাহ কেমন এমন করে দিয়েও সবকিছু কেড়ে নিলু। আল্লা রহম কর আমার দিকে একটু। তার দীর্ঘদিনের সঞ্চয়, বসতঘর এবং উর্পাজনের প্রধান অবলম্বন হাড়িয়ে দিশেহারা প্রায় এই কৃষক ও তার পরিবারের সদস্যরা। খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোননাববর হোসেন সোমবার সকালে ক্ষতিগ্রস্থ পরিবারের পাশে গিয়ে খাদ্য, কম্বল ও নগদ অর্থসহায়তা করেছেন।