রংপুরের উন্নয়নের বিষয়ে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে .. জেলা পরিষদ প্রশাসক

2026-11-17 06:00:22
news-picture

নিজস্ব প্রতিবেদক:

রংপুর জেলা পরিষদ প্রশাসক ও জেলা বিএনপির আহ্বায়ক মোঃ সাইফুল ইসলাম বলেছেন, রংপুরকে আর অবহেলিত রাখা যাবে না। রংপুরের উন্নয়নের বিষয়ে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। সকল জেলা তাদের নিজ উন্নয়নে ঐক্যবদ্ধ আমরাও পিছিয়ে থাকতে চাই না। বর্তমান সরকার গণমাধ্যমের উন্নয়নে বিভিন্ন পরিকল্পনা নিয়েছে। সাংবাদিকদের স্বীকৃতি ও মর্যাদা উন্নয়নে সরকারের তথ্য মন্ত্রণালয় কাজ করছে। আন্দোলন সংগ্রামে রংপুর যেমন এগিয়ে তেমনি এবার উন্নয়নেও এই জেলাকে এগিয়ে থাকতে হবে। উন্নয়নের পূর্বশর্ত ঐক্যবদ্ধতা। দলমত নির্বিশেষে রংপুরের উন্নয়নে পাশে থাকতে হবে। জেলার উন্নয়নে সাংবাদিকদের ভুমিকা অগ্রগণ্য। আমাদের সমস্যা ও উন্নয়ন মিডিয়ায় তুলে ধরতে হবে। কোন জেলাকে পিছিয়ে রেখে উন্নয়ন বাস্তবায়ন সম্ভব নয়। সকল জনগোষ্ঠীকে সাথে নিয়ে আমরা রংপুরের উন্নয়ন বাস্তবায়ন করতে চাই। গত রোববার রাতে ক্লাব চত্বরে সিটি প্রেসক্লাব রংপুরের ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী আয়োজনের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সিটি প্রেসক্লাব রংপুরের সভাপতি স্বপন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন তিস্তা ইউনিভার্সিটির চেয়ারম্যান মোঃ আশরাফুল আলম আল আমিন, রংপুর সাংবাদিক ইউনিয়ের সভাপতি আলহাজ্ব সালেকুজ্জামান সালেক, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইনষ্টিটিউট অব রিসার্চ এক্সিলেন্স প্রধান গবেষণা কর্মকর্তা ও জিয়া পরিষদ কেন্দ্রিয় কমিটির সাংগঠনিক সম্পাদক  ড. মোঃ রোকনুজ্জামান। অনুষ্ঠানে বক্তব্য রাখেন রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক শিমুল, পীরগঞ্জ প্রেসক্লাব সদস্য আব্দুল করিম সরকার, সিটি প্রেসক্লাব রংপুরের আইন উপদেষ্টা এ্যাড. পলাশ কান্তি নাগ, সাধারণ সম্পাদক হুমায়ুন কবীর মানিক, সিনিয়র সহ সভাপতি এস এম খলিল বাবু, যুগ্ম সাধারণ সম্পাদক তারিকুল ইসলাম তারেক, কোষাধ্যক্ষ রেজাউল ইসলাম জীবন, দপ্তর সম্পাদক কামরুল হাসান টিটু, প্রচার সম্পাদক ফুয়াদ হাসান, প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন কমিটির আহ্বায়ক শাহআলম, সদস্য সচিব হাসান ফেরদৌস রাসেল, সাংস্কৃতিক সম্পাদক এস এম শহিদুল আলম, কার্যকরি সদস্য সাকিল আহমেদ ও মৌসুমি শংকর। এসময় উপস্থিত ছিলেন সদস্য সাঈদ মফিদুল হক বাবু, শাহিদুর রহমান,

আলী হায়দার রনি, রফিকুল ইসলাম সাবুল, আরমানুল হক, আলমগীর হোসেন অপু, শাহ রেজা, মোস্তাফিজুর রহমান।

এর আগে প্রধান অতিথি সিটি প্রেসক্লাবের নবনির্মিত ভবন পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করেন। সেইসাথে তিনি ক্লাব ঘর উন্নয়নে সহযোগীতার আশ্বাস প্রদান করেন। অনুষ্ঠানে জেলা পরিষদ প্রশাসক মোঃ সাইফুল ইসলামকে সম্মাননা জানানো হয়। পরে অতিথিবৃন্দ সিটি প্রেসক্লাবের প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন। অনুষ্ঠানের শুরুতে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে শিল্পীবৃন্দ। এসময় গান পরিবেশন করেন কণ্ঠশিল্পী শাহিল ফারহান লিয়ন, রহিমা বেগম ও কাজল রায়।