কিশোরগঞ্জ(নীলফামারী)প্রতিনিধিঃ
সরিষার আবাদ বাড়িয়ে তেল উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে নীলফামারীর কিশোরগঞ্জে ক্ষুদ্র ও প্রান্তিক ১ হাজার কৃষকের মাঝে বিনামূল্যে সরিষার বীজ ও সার বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে উপজেলা কৃষি অফিস চত্বরে কৃষকদের হাতে এসব বীজ ও সার তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার আরিফুর রহমান।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, ২০২৬-২৭ অর্থবছরের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় সরিষার আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে এ সহায়তা দেওয়া হয়। এর মাধ্যমে প্রান্তিক কৃষকদের সরিষা চাষে আগ্রহী করে তোলার পাশাপাশি উৎপাদন বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা লোকমান আলম, উপজেলা জামায়াতের আমীর আব্দুর রশিদ শাহ্, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক একেএম তাজুল ইসলাম ডালিমসহ কৃষি বিভাগের কর্মকর্তা ও স্থানীয় ব্যক্তিরা।
উপজেলা কৃষি কর্মকর্তা লোকমান আলম বলেন, সরিষা একটি লাভজনক ফসল। কৃষকরা যাতে কম খরচে সরিষার আবাদ করতে পারেন এবং উৎপাদন বাড়াতে উৎসাহিত হন, সে লক্ষ্যেই সরকার বিনামূল্যে বীজ ও সার বিতরণ করছে।