ফুলবাড়ী সীমান্তে সোয়া ১৬ লাখ টাকার শাড়ী, কোর্ট ও প্যান্টের থান কাপড় জব্দ

2026-11-20 02:23:29
news-picture

আঞ্চলিক প্রতিনিধি :  

কুড়িগ্রামের ফুলবাড়ী অনন্তপুর ও অনন্তপুর সীমান্ত ঘেষা রামখানার নাখারগঞ্জ বাজার থেকে বিপুল পরিমান ভারতীয় শাড়ী এবং কোর্ট ও প্যান্টের থান কাপড় জব্দ করেছে ১৫ বিজিবি লালমনিরহাট ব্যাটালিয়নের সদস্যরা। যার আনুমানিক মূল্য সোয়া ১৬ লাখ টাকার।

বিজিবি সুত্রে জানাগেছে, বুধবার বিকাল ও রাত ১০ টার দিকে চোরাকারবারীরা অটো রিক্সা যোগে ভারতীয় বিভিন্ন জাতের কাপড় পাচার করার সময় অনন্তপুর ও রামখানা বাজার থেকে তল্লাশী চালিয়ে প্রায় সোয়া ১৬ লাখ টাকার জর্জেট শাড়ী এবং কোর্ট ও প্যান্টের থান কাপড় জব্দ করেছে। যার মধ্যে ভারতীয় শাড়ী ৩৩ পিস, কোর্টের থান কাপড় ৭২০ মিটার, প্যান্টের থান কাপড় ৩৬ মিটার, জর্জেট শাড়ী ২৪ পিস ও একটি অটো রিক্সা। এসময় চোরাকারবারীরা অটো রিক্সা ফেলিয়ে পালিয়ে যায়।

লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম পিএসসি ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।