কুড়িগ্রামে ৪৮ ঘন্টায় বিজিবির অভিযানে পাঁচ লক্ষাধিক টাকার মালামাল জব্দ

2026-11-20 02:23:33
news-picture

কুড়িগ্রাম প্রতিনিধি:

কুড়িগ্রাম সদর, নাগেশ্বরী ও ভূরুঙ্গামারী উপজেলার কচাকাটা ও পাখিউরাচরসহ বিভিন্ন সীমান্তে কুড়িগ্রাম ২২বিজিবি বিশেষ অভিযান চালিয়ে গত ৪৮ ঘন্টায় ৫ লক্ষ ১০ হাজার ৫৭০ টাকা মূল্যের ভারতীয় গবাদিপশু, ওষুধ, জিরাসহ অন্যান্য চোরাচালানী মালামাল জব্দ করছে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) কুড়িগ্রাম ব্যাটালিয়ন ২২ বিজিবি'র অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ মাহবুব-উল-হক, পিএসসি এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন।

এবিষয়ে কুড়িগ্রাম ব্যাটালিয়ন ২২ বিজিবি'র অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ মাহবুব-উল-হক

কুড়িগ্রাম সীমান্ত এলাকায় অপরাধ দমন, মাদক পাচার রোধ এবং চোরাচালান প্রতিরোধে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে সর্বদা দৃঢ়প্রতিজ্ঞ। দেশের অর্থনৈতিক নিরাপত্তা ও সীমান্ত সুরক্ষায় চোরাকারবারিদের যেকোনো অপতৎপরতা নস্যাৎ করতে বিজিবির এই কঠোর নজরদারি ও আভিযান তৎপরতা অব্যাহত থাকবে।