ঘোড়াঘাটে জলাবদ্ধতায় বোরো আবাদ নিয়েও অনিশ্চয়তা

2026-11-22 02:45:13
news-picture

ঘোড়াঘাট প্রতিনিধি:

দিনাজপুরের ঘোড়াঘাটে টানা গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে চরম দুশ্চিন্তায় পড়েছেন কৃষকেরা। ২০ নভেম্বর থেকে শুরু হওয়া বৃষ্টি এখনো অব্যাহত রয়েছে। এতে একদিকে জমিতে কেটে রাখা আমন ধান ভিজে পানি জমিয়েছে। অন্যদিকে নতুন করে আবাদ করা আলু, সরিষা ও ভুট্টার জমি নিয়েও উদ্বেগ তৈরি হয়েছে। বিশেষ করে আলুর জমিতে কাদা ও পানি জমে যাওয়ায় ক্ষতির আশঙ্কা করছেন চাষিরা।

এরই মধ্যে অসময়ের বৃষ্টিতে নতুন করে বিপাকে পড়েছেন ঘোড়াঘাট উপজেলার কৃষকেরা। মাঠে পাকা আমন ধান কেটে রেখেছে, কেউবা ধান কাটার প্রস্তুতি নিয়েছে। অনেক কৃষক জমির আমন ধান কেটে রেখেছে শুকানো জন্য। ধানগুলো প্রায় শুকিয়ে এসেছিল। শনিবার,রবিবারের মধ্যে সেগুলো ঘরে তোলার পস্তুুুতি ছিল কৃষকরা। শুরু হওয়া গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে কেটে রাখা ধান ভিজে গেছে। একই সঙ্গে জমিতে পানি জমে যাওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়েছে। ফলে সময়মতো ধান ঘরে তুলতে না পারায় বিপাকে পড়েছেন তিনি।

কৃষক নুর আলম জানান, আমি শসা,পিয়াজ,করলা, লাগিয়েছি টানা বৃষ্টিতে শীতকালীন সবজির গোড়া পচে যেতে পারে। নষ্ট হতে পারে সদ্য রোপণ করা চারা। অতিরিক্ত আর্দ্রতায় ব্যাহত হতে পারে গাছের স্বাভাবিক বৃদ্ধি। বিশেষ করে সদ্য বপন করা সরিষার বীজ পানিতে ডুবে পচে যাওয়ার ঝুঁকি রয়েছে। এতে আবাদ শুরুর পরপরই লোকসানে পড়তে পারেন চাষিরা।

সবচেয়ে বেশি দুশ্চিন্তা পাকা আমন ধান নিয়ে কৃষকরা। ধান পেকে গেলেও বৃষ্টির কারণে অনেক কৃষক তা কাটতে পারছেন না। জমিতে পানি জমলে ধান কাটা ও মাড়াই ব্যাহত হবে। পাকা ধান দীর্ঘ সময় জমিতে পড়ে থাকলে শিষ থেকে দানা ঝরে পড়া এবং ধানের রং ও গুণগত মান নষ্ট হওয়ার আশঙ্কা রয়েছে। এতে উৎপাদন খরচ তুলতে না পারার শঙ্কা করছেন কৃষকেরা।

অন্যদিকে, রামপুরা এলাকার কৃষক সৈয়কত জানান, আমি আলুর আবাদ করেছেন। তাতে পানি জমে কাদা যুক্ত হয়েছে। বিশেষ করে আলুর জমিতে অতিরিক্ত পানি জমে থাকলে আবাদ ঝুঁকির মুখে পড়তে পারে। জমিতে পানি জমে যাওয়ার মতো পরিস্থিতি তৈরি হওয়ায় আলুর আবাদ নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন।

ধান কাটার পর অনেক কৃষক জমিতে আলু, সরিষা ও ভুট্টার আবাদ করেছেন। ফলে চলতি সময়ের বৃষ্টি তাঁদের জন্য বাড়তি উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। একদিকে কেটে রাখা ধান শুকানো ও ঘরে তোলার চিন্তা, অন্যদিকে নতুন আবাদ করা ফসল রক্ষার চেষ্টা-দুই দিক সামলাতে হিমশিম খাচ্ছেন কৃষকেরা। কৃষকদের আশঙ্কা,

এর মধ্যে নতুন বৃষ্টিপাত কৃষকদের দুর্ভোগ আরও বাড়িয়েছে। জলাবদ্ধতায় আমন আবাদ নিয়েও অনিশ্চয়তা কৃষিতে বৃষ্টির প্রভাব আরও জটিল হয়েছে পরেছেন। একদিকে জলাবদ্ধতায় জমি অনাবাদি থাকার আশঙ্কা, অন্যদিকে বৃষ্টিতে চলমান ফসলের ক্ষতি-সব মিলিয়ে কঠিন পরিস্থিতিতে পড়েছেন উপজেলার কৃষকরা।

উপজেলার রামপুরাটুকঘুড়া এলাকার কৃষক মোস্তফা জানান, প্রায় ৩ বিঘা জমির ধান কাটিয়ে জমিতে ফেলে রেখেছি। আর কতগুলি জমির ধান বাড়িতে এনে কোবার জন্য রেখেছি। কিন্তু বৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষতির আশঙ্কা তৈরি হয়েছে। তিনি বলেন, শীত কালিন সবজির জমিতে বৃষ্টির পানি জমে থাকলে সদ্য গজানো চারা নষ্ট হয়ে যাবে। একই সঙ্গে পাকা ধান দ্রুত ঘরে তুলতে না পারলে লোকসানে পড়তে হবে।'

তিনি বলেন, 'বৃষ্টিপাত আবহাওয়া স্বাভাবিক না হলে চলতি মৌসুমে আমন ধান ও শীতকালীন ফসলের উৎপাদন নিয়ে নতুন করে শঙ্কা তৈরি হতে পারে।'