নীলফামারী প্রতিনিধি:
বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি নীলফামারী ইউনিটের যুব সদস্যদের নিয়ে সেফার এক্সেস বিষয়ক দু’দিন ব্যাপী ওরিয়েন্টেশন কর্মসূচি শুরু হয়েছে।
শনিবার সকালে নীলফামারী স্কাউট ভবনে ওরিয়েন্টেশনের উদ্বোধন করেন ইউনিটের চেয়ারম্যান জেলা পরিষদ প্রশাসক এ্যাডভোকেট মিজানুর রহমান চৌধুরী শামীম।
উদ্বোধনী অনুষ্ঠানে ইউনিটের সেক্রেটারী মীর সেলিম ফারুক, ইউনিট লেভেল কর্মকর্তা মো. ফজলুল করিম ও যুব প্রধান মো. ইসমাইল হোসেন বক্তব্য দেন।
ইউনিট লেভেল কর্মকর্তা মো. ফজলুল করিম জানান, কার্যক্রমে নিরাপত্তা সচেতনতা, ঝুঁকি বিশ্লেষণ এবং নিরাপদ ও কার্যকর ভাবে দায়িত্ব পালনে সক্ষমতা বৃদ্ধি বিষয়ক ধারণা প্রদান করা হবে।প্রশিক্ষণে ৩০জন যুব অংশ নিচ্ছে।