আতিউর রহমান, বিরল (দিনাজপুর):
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন ফরম দাখিলের শেষ দিন আজ বৃহষ্পতিবার (৩০ নভেম্বর) আনন্দ উৎসবের মধ্য দিয়ে বাংলাদেশ-৭, দিনাজপুর-২ (বিরল-বোচাগঞ্জ) আসনে জাতীয় সংসদ সদস্য পদে জাতীয় পার্টির মনোনীত লাঙ্গল প্রতীকের প্রার্থী মাহবুব আলমসহ ৪ জন প্রার্থী মনোনয়ন ফরম জমা করেছেন। এ সময় বিরল উপজেলা জাতীয় পার্টির সভাপতি এ্যাড.সূধীর চন্দ্র শীল ও সাধারণ সম্পাদক আফজাল হোসেন দুলালহ উপজেলা জাতীয় পার্টি ও অংগ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। মনোনয়নপত্র জমা শেষে উপজেলা জাতীয় পার্টির অস্থায়ী কার্যালয়ে নেতাকর্মীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন জাতীয় পার্টির মনোনীত লাঙ্গল প্রতীকের প্রার্থী মাহবুব আলম। তিনি আগামী ৭ জানুয়ারি ভোট কেন্দ্রে সকল ভোটারদের উপস্থিত হয়ে ভোট প্রদানের আহŸান জানান। এছাড়াও তিনি বলেন, বর্তমানে দ্রব্যমূল্যের উর্দ্ধগতি ও বিদেশী ঋণ নিয়ে মেগা প্রকল্পের হাত থেকে দেশবাসীকে রক্ষা করতে জাতীয় পার্টির সরকারের বিকল্প নাই। কেননা ইতিপূর্বে দেশের উন্নয়নে জাতীয় পার্টিই একমাত্র দেশবাসীর আস্থা অর্জন করতে সক্ষম হয়েছিল এবং অভূতপূর্ব উন্নয়ন করেছিল। তাই আবারো জাতীয় পার্টিকে ক্ষমতায় আনতে সকলকে ভোট প্রদানের মাধ্যমে সহযোগিতা করতে হবে।
সহকারী রির্টানিং অফিসার ও উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ আফছানা কাওছার জানান, দিনাজপুর-২ (বিরল-বোচাগঞ্জ) আসনে আওয়ামী লীগ, জাতীয় পার্টী, জাকের পার্টী ও স্বতন্ত্র প্রার্থীসহ মোট ৪ জন প্রার্থী মনোনয়ন ফরম জমা করেছেন। অন্যান্য প্রার্থীরা হলেন- বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এমপি, জাকের পার্টী মনোনীত গোলাপ ফুল প্রতীকের প্রার্থী মতিউর রহমান ও স্বতন্ত্র প্রার্থী ড. আনোয়ার চৌধুরী জীবন।