২০ বৈশাখ, ১৪৩৩ - ০৩ মে, ২০২৬ - 03 May, 2026

ঘন কুয়াশা ও ঠান্ডায় জনজীবন বিপযস্ত কুড়িগ্রাম

118
2025-12-05 00:43:06

news-picture

কুড়িগ্রাম প্রতিনিধি:

ঘন কুয়াশা ও ঠান্ডায় জনজীবনে বিপযস্ত হয়েছে উত্তরের জেলা কুড়িগ্রাম। হিমেল হাওয়া ও ঘন কুয়াশায় দুভোেগে জনপদের মানুষ। টানা চারদিন ধরে কনকনে ঠান্ডা বইছে এ জেলার উপরদিয়ে। সড়কে হেডলাইট জ্বালিয়ে চলছে যানবাহন। তাপমাত্রা কমে যাওয়ায় চরম ভোগান্তিতে পরেছে এ অঞ্চলের খেটে-খাওয়া, দিনমজুর, নিম্ন আয়ের শ্রমজীবী মানুষ।

কুড়িগ্রামে বৃহস্পতিবার সকাল ৬টায় জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।

এদিন তীব্র ঠান্ডা উপেক্ষা করে জীবিকা নির্বাহের তাগিদে বেরিয়ে পরেছেন রিকশা চালক, ভ্যানচালক, দিনমজুর সহ নানা শ্রেণি পেশার মানুষ।

যাত্রাপুর ইউনিয়নের দিনমজুর আজিজ মিয়া (৬০) বলেন, আজ কুয়াশা ও ঠান্ডায় বাড়িত থাকি বের হওয়া যায়।বাড়ি থাকি বের হওয়া যায় না। কি করবো কাম করি তো খাওয়া লাগবে তাই বের হইছি।

কুড়িগ্রাম সদর উপজেলার পৌর শহরের রিকশা চালক দুলাল মিয়া (৫৫) ও আমিনুল ইসলাম(৫০) বলেন, ঠান্ডায় বাড়িত থাকি বের হইছি ভাড়া নাই লোকজন বাইরে বের হবার না পারলে

ভাড়া হইবে কি করে এখন পযন্ত একটাও ভাড়া পাইনি। সংসার কি ভাবে চলবে চিন্তায় আছি।

রাজারহাট আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র সরকার জানান,  বৃহস্পতিবার জেলায় সকাল ৬ টায় ১২ দশমিক ৪ ডিগ্রী সেলসিয়াস তাপমাত্রা রেকট করা হয়েছে।

"দিনে দিনে শীত আরও প্রকট হচ্ছে। তবে তাপমাত্রার উল্লেখযোগ্য কোন পরিবর্তনের সম্ভাবনা নেই। হিমেল বাতা ও ঘনকুয়াশায় দূর্ভোগে পরছে মানুষ।"

সর্বশেষ

জনপ্রিয়