২০ বৈশাখ, ১৪৩৩ - ০৩ মে, ২০২৬ - 03 May, 2026

গোবিন্দগঞ্জে মাদক ব্যবসায়ির রক্তাক্ত লাশ উদ্ধার

118
2025-12-05 00:48:18

news-picture

গোবিন্দগঞ্জ প্রতিনিধি:

গাইবান্ধার গোবিন্দগঞ্জে মহিদুল ইসলাম সরদার আলসা (৩০) নামের এক মাদক ব্যবসায়ির  রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। সেই উপজেলার হরিরামপুর ইউনিয়নের রামচন্ত্রপুর গ্রামের নাজির হোসেন সরদারের ছেলে। বৃহস্পতিবার সকালে স্থানীয়রা সকালে রামচন্দ্রপুর উচ্চ বিদ্যালয়ের  দক্ষিণ পাশের একটি মাঠের মধ্যে তার মরদেহ পরে থাকতে দেখে পুলিশে খবর দিলে, পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে মর্গে প্রেরণ করে।

গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ বুলবুল ইসলাম বলেন মহিদুল ওরফে আলসা এলাকার একজন চিহ্নিত মাদক ব্যবসায়ি। সম্ভবত মাদকের অর্থের লেন-দেন নিয়ে  অথবা মাদক ব্যবসা নিয়ে দ্বন্দ্বে পতিপক্ষ মাথায় লাঠির আঘাতে তার মৃত্যু হতে পারে। লাশ মর্গে প্রেরণ করা হয়েছে। এ ব্যাপারে মামলা দায়েরের পক্রিয়া চলমান রয়েছে।

সর্বশেষ

জনপ্রিয়