২০ বৈশাখ, ১৪৩৩ - ০৩ মে, ২০২৬ - 03 May, 2026

সুন্দরগঞ্জে কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ

128
2025-12-12 01:31:02

news-picture

হযরত বেল্লাল, সুন্দরগঞ্জ (গাইবান্ধা):

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় রবি মৌসুমে কৃষি প্রণোদনার কর্মসূচীর আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার উপজেলা কৃষি অধিদপ্তরের আয়োজনে কৃষক প্রশিক্ষণ কেন্দ্র চত্বরে বীজ ও সার বিতরণ করেন উপজেলা নিবার্হী অফিসার ঈফফাত জাহান তুলি। এ সময় উপস্থিত ছিলেন ও বক্তব্য দেন উপজেলা কৃষি অফিসার মো. রাশিদুল কবির, কৃষি সম্প্রসারণ অফিসার মো. মিজানুর রহমান, সহকারি কৃষি অফিসার মো. সাদেক হোসেন, উপজেলা জামায়াতের আমির মো. শহিদুল ইসলাম মঞ্জু, পৌর জামায়াতের আমির মো. একরামুল হক প্রমূখ। জানা গেছে, উপজেলার পনের ইউনিয়ন ও একটি পৌর সভার ১ হাজার ৯০০ জন কৃষককে হাইব্রিড ধান বীজ, ১ হাজার ৪০০ জনকে উফশি ধান বীজ মাঝে ও সার বিতরণ করা হয়।

সর্বশেষ

জনপ্রিয়