২০ বৈশাখ, ১৪৩৩ - ০৩ মে, ২০২৬ - 03 May, 2026

বীরগঞ্জে ট্রাক্টর-মটর সাইকেল মুখোমুখী সংঘর্ষে মটর সাইকেল আরোহী নিহত

159
2025-12-18 01:38:37

news-picture

বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি:

দিনাজপুরের বীরগঞ্জে ট্রাক্টর-মটর সাইকেল মুখোমুখী সংঘর্ষে তারিনী বর্মন (৪০)নামে এক মটর সাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন তার স্ত্রী ইতি বর্মন (৪০)।

তারিনী বর্মন উপজেলার ভোগনগর ইউনিয়নের রুহিলা গ্রামের জিতেন্দ্র বর্মনের ছেলে।

বুধবার সকাল সাড়ে ৯টায় বীরগঞ্জ-পীরগঞ্জ সড়কে কোমরপুর বটতলা মোড় সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, সকালে নিজবাড়ী হতে মটর সাইকেলযোগে স্বামী-স্ত্রী উপজেলা সদরে যাচ্ছিলেন। পথে একটি বিপরীতগামী ট্রাক্টরের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই তারিনী বর্মন নিহত হন। এসময় তার সাথে থাক স্ত্রী ইতি বর্মন গুরুত্বর আহত হলে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আফরোজ সুলতানা জানান, আহত ইতি বর্মনের অবস্থা আশংকাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

বীরগঞ্জ থানার ওসি মোঃ সাইফুল ইসলাম দুর্ঘনায় হতাহতের ঘটনা নিশ্চিত করেছেন।

 

সর্বশেষ

জনপ্রিয়