২০ বৈশাখ, ১৪৩৩ - ০৩ মে, ২০২৬ - 03 May, 2026

ঘোড়াঘাটে বিএনপি নেতা সেলিম রেজার বহিষ্কার আদেশ প্রত্যাহার

105
2025-12-21 04:21:51

news-picture

ঘোড়াঘাট প্রতিনিধিঃ-

দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা বিএনপির সহ প্রবাসী কল্যান বিষয়ক সম্পাদক মো.সেলিম রেজার বহিষ্কার আদেশ প্রত্যাহার করেছে বিএনপি। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) বিএনপি’র সিনিয়র যুগ্ম-মহাসচিব এ্যাডভোকেট.রুহুল কবির রিজভী স্বাক্ষরিত পত্রে বহিষ্কার আদেশ প্রত্যাহার করা হয়েছে। উল্লেখ্য যে, দলের সিদ্ধান্ত উপেক্ষা করে ঘোড়াঘাট উপজেলা পরিষদ নির্বাচনে অংশগ্রহণ করার অভিযোগে তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছিল। এদিকে বহিষ্কার আদেশ প্রত্যাহার করায় দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, সিনিয়র যুগ্ম মহাসচিব এ্যাডভোকেট রুহুল কবির রিজভী বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা.এ জেড এম জাহিদ হোসেন প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন মো.সেলিম রেজা।

সর্বশেষ

জনপ্রিয়