২৯ ফাল্গুন, ১৪৩২ - ১৩ মার্চ, ২০২৬ - 13 March, 2026

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গুলিতে নিহত মুন্না হত্যা মামলায় যুব লীগ নেতা মুরাদ খান গ্রেফতার

আমাদের প্রতিদিন
1 year ago
244


নিজস্ব প্রতিবেদক:

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গুলিতে নিহত  পথচারী মাহমুদুল হাসান মুন্না হত্যা মামলায় যুবলীগ নেতা মুরাদ খানকে গ্রেফতার করেছে রংপুর মহানগর পুলিশ।

শনিবার (পহেলা ফেব্রুয়ারি)  রাত সাড়ে ৯ টায়  মহানগরীর শাজাপুর রেলস্টেশন বাবুপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।

রংপুর মহানগর পুলিশ কমিশনার মোঃ মুজিদ আলী জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে যুবলীগ নেতা মুরাদ খান কে গ্রেফতার করা হয়েছে। তিনি রংপুর মহানগরীর ২৮ নং ওয়ার্ড যুবলীগের সাংগঠনিক সম্পাদক। মুরাদ খান কোতয়ালী থানায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় গত বছর ৪ঠা আগস্ট নগরীর রাজারামমোহন ক্লাবের সামনে গুলিতে নিহত পথচারী মাহমুদুল হাসান মুন্না হত্যা মামলার আসামী  এজাহার ভুক্ত ৫৪ নম্বর আসামী। মুরাদ খানসহ  ১২৮ জনের নামে গতবছর ৩১ আগস্ট রংপুর কোতয়ালী থানায় মামলা করেন মুন্নার পিতা কাউনিয়া উপজেলার বরুয়াহাট এলাকার আব্দুল মজিদ । গ্রেপ্তারকৃত মুরাদ খান নগরীর স্টেশন বাবুপাড়া শাজাপুরের মৃত মোস্তাক আলমের পুত্র।

পুলিশ কমিশনার আরও জানান, রংপুর মহানগরীতে বইসমূহের বিরোধী আন্দোলন তমাতে গুলি নির্যাতন সহ যেসব হামলার ঘটনা ঘটেছে। তাতে মাস্টারমাইন্ড ছিলেন মুরাদ খান। ওই সব ঘটনার গুরুত্বপূর্ণ তথ্য জানতে তাকে রিমান্ডের আবেদন করা হতে পারে।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth