১১ জ্যৈষ্ঠ, ১৪৩৩ - ২৫ মে, ২০২৬ - 25 May, 2026

হিলিতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে নয় বছরের এক শিশু নিহত, আটক দুই

258
2025-06-19 05:39:05

news-picture

হিলি (দিনাজপুর) প্রতিনিধি:

দিনাজপুরের হিলিতে নানার বাড়ি থেকে বাবার বাড়িতে যাওয়ার সময় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ভ্যানের যাত্রী রওজাতুন আকতার নামের নয় বছরের এক শিশু নিহত হয়েছে। এঘটনায় ভ্যানের আরো তিনজন যাত্রী আহত হয়েছে। এদিকে ঘাতক ট্রাক জব্দ ও ট্রাকের চালক ও সহকারীকে আটক করেছে পুলিশ।  বুধবার বিকেল সাড়ে ৩টার দিকে হিলি বিরামপুর সড়কের মুহাড়াপাড়া সন্মুখ সমরস্থ এলাকার অদুরে এই দুর্ঘটনাটি ঘটে। নিহত রওজাতুন আকতার জয়পুরহাটের মঙ্গলবাড়ি এলাকার ওমর ফারুকের মেয়ে। সে স্থানীয় একটি বিদ্যালয়ে চতুর্থ শ্রেনীতে পড়ালেখা করতো। সড়ক খানা খন্দে ভরে থাকার কারনেই এই ধরনের দুর্ঘটনা ঘটছে জানিয়ে সড়কের দ্রুত সংস্কারের দাবী জানিয়েছেন স্থানীয়রা।

হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) জাহাঙ্গির আলম বলেন, নানী বাড়ি কাটলা থেকে ভ্যানে করে রওজাতুন তার ছোট বোন দাদা দাদীসহ জয়পুরহাটের মঙ্গলবাড়িতে বাবার বাড়িতে যাচ্ছিলো। পথে হিলি বিরামপুর সড়কের মুহাড়াপাড়াস্থ সন্মুখ সমড় এলাকায় পৌছলে বিপরীত দিক থেকে আসা একটি দ্রতগতির ট্রাক তাদের ভ্যানকে ধাক্কা দেয়। এতে সড়কের খাদে পড়ে ভ্যানটি উল্টে গেলে ভ্যান থেকে ছিটকে পড়ে যায় রওজাতুন। এসময় সেই ট্রাক তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। ট্রাকের চাকায় তার মাথা থেতলে গিয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। এঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহন প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছেন তিনি।

 

সর্বশেষ

জনপ্রিয়