১১ জ্যৈষ্ঠ, ১৪৩৩ - ২৬ মে, ২০২৬ - 26 May, 2026

বিরলে মাদক সেবনের অপরাধে ২ ব্যাক্তির কারাদণ্ড

408
2025-07-03 05:14:49

news-picture

আতিউর রহমান, বিরল (দিনাজপুর):

বিরলে মাদক সেবনের অপরাধে ২ ব্যাক্তিকে অর্থ জরিমানা এবং বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (২ জুলাই) বিকালে তাদেরকে আটকের পর ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ সালের ৩৬(৫) ধারায় আর্থিক জরিমানা এবং দণ্ডাদেশ প্রদান করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইশতিয়াক আহমেদ।

দণ্ডপ্রাপ্তরা হলেন বিরল পৌর-শহরের হঠাৎপাড়া গ্রামের মোঃ আয়নাল হোসেন এর ছেলে মোঃ জনি (২১)’ কে ১০০ টাকা জরিমানা এবং ০৪ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও উপজেলার ৫নং বিরল ইউনিয়নের পূর্ব মহেশপুর গ্রামের মোঃ বাবু এর ছেলে মোঃ শিবলু (২১)’কে ১০০ টাকা জরিমানা ও ৫ মাসের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক।

 

 

সর্বশেষ

জনপ্রিয়