৪ জ্যৈষ্ঠ, ১৪৩৩ - ১৮ মে, ২০২৬ - 18 May, 2026

পলাশবাড়ীতে দশ কেজি গাঁজাসহ গ্রেফতার দুই

307
2025-08-01 02:35:36

news-picture

বায়েজিদ, পলাশবাড়ী (গাইবান্ধা)  :

গাইবান্ধা জেলার পলাশবাড়ীতে একটি সিএনজি থেকে ১০ কেজি গাঁজা জব্দ করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের একটি টিম। একইসঙ্গে দুই মাদক কারবারি  বিকাশ বাঁসফোর (২০) ও আকাশ মিয়া (২০)  কে গ্রেফতার করা হয়েছে।

৩১ জুলাই বৃহস্পতিবার সকালের দিকে উপজেলার দুবলাগাড়ী এলাকায় ঢাকা রংপুে মহাসড়কের পাশে মেসার্স দিলারা রিফুয়েলিং অ্যান্ড অটোগ্যাস স্টেশনের সামনে এ অভিযান পরিচালনা করা হয়। গ্রেফতারকৃত বিকাশ বাঁসফোর গাইবান্ধা পৌর শহরের কাঠপট্টি এলাকার মৃত কার্তিক বাঁসফোরের ছেলে ও আকাশ মিয়া হায়দার আলীর ছেলে।

এ অভিযানিক দলটি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গোবিন্দগঞ্জগামী একটি সিএনজিতে তল্লাশি চালানো হয়। তখন পেছনের সিটের নিচে রাখা একটি পাটের বস্তা থেকে পলিথিনে মোড়ানো অবস্থায় ১০ কেজি গাঁজা জব্দ করা হয় ও এরসাথে জড়িত দুই মাদক কারবারি কে গ্রেফতার করা হয়।

এ বিষয়টি নিশ্চিত করে গাইবান্ধা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের পরিদর্শক মোস্তফা জামান গণমাধ্যমে  জানান, গ্রেফতার মাদক কারবারিদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। মাদককের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

সর্বশেষ

জনপ্রিয়