৭ জ্যৈষ্ঠ, ১৪৩৩ - ২১ মে, ২০২৬ - 21 May, 2026

রাবিতে পোষ্যকোটা ইস্যুতে শিক্ষক-কর্মচারীর ধর্মঘট, শিক্ষার্থীদের পাল্টা বিক্ষোভ

333
2025-08-20 05:00:51

news-picture

রাবি প্রতিনিধি:

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ভর্তি পরীক্ষায় পোষ্যকোটা পুনর্বহালসহ প্রাতিষ্ঠানিক ৯ দফা দাবিতে পূর্ণদিবস কর্মবিরতি ও অবস্থান ধর্মঘট পালন করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা। অপরদিকে, শিক্ষাকার্যক্রম বন্ধ রাখার প্রতিবাদে পাল্টা বিক্ষোভ সমাবেশ করেছেন শিক্ষার্থীরা।

মঙ্গলবার (১৯ আগস্ট) সকাল ১১টায় শিক্ষার্থীরা উপাচার্যের বাসভবনের সামনে বিক্ষোভ করেন, আর একই সময়ে শিক্ষক-কর্মকর্তারা প্রশাসনিক ভবনের সামনে কর্মবিরতি পালন করেন।

শিক্ষার্থীদের পক্ষে বায়োকেমিস্ট্রি বিভাগের শিক্ষার্থী ফাহিম রেজা বলেন, “পোষ্য কোটা একটি মীমাংসিত বিষয়। এটি পুনর্বহালের কোনো এখতিয়ার উপাচার্যেরও নেই। পুরোনো বোতলে নতুন মদ বিক্রি করার চেষ্টা কোনোভাবেই সফল হবে না।”

সমাজকর্ম বিভাগের শিক্ষার্থী মেহেদী সজিব বলেন, “শিক্ষক ও কর্মচারীদের অন্যায় দাবি কি রাকসু নির্বাচন বানচালের অংশ কিনা, তা ভেবে দেখার বিষয়। শিক্ষার্থীরা কোনো ষড়যন্ত্র সফল হতে দেবে না।”

অন্যদিকে কর্মবিরতিতে অংশ নিয়ে অফিসার সমিতির ভারপ্রাপ্ত সভাপতি মোক্তার হোসেন বলেন, “বহু বছর ধরে পাওয়া প্রাতিষ্ঠানিক সুবিধা আমাদের ন্যায্য অধিকার। এটি ফিরিয়ে দিতে হবে, নইলে আমরা আরও কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবো।

সর্বশেষ

জনপ্রিয়