১১ জ্যৈষ্ঠ, ১৪৩৩ - ২৫ মে, ২০২৬ - 25 May, 2026

৩ বধূর প্রাণ গেল সাপের কামড়ে

208
2025-09-18 01:09:48

news-picture

নিজস্ব প্রতিবেদক:

দিনাজপুরে ফুলবাড়ি উপজেলার তিন গৃহবধূর প্রাণ গেল সাপের কামড়ে। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) ও রোববার (১৪ সেপ্টেম্বর) উপজেলার শিবনগর ইউনিয়ন ও কাজিহাল ইউনিয়নে এ ঘটনা ঘটে।

জানাযায়, উপজেলার শিবনগর ইউনিয়নের রাজারামপুর গোয়ালপাড়া গ্রামের কৃষ্ণচন্দ্রর স্ত্রী কনিকা রানী ও কাজিহাল ইউনিয়নের রামেশ্বরপুর গ্রামের মৃত দেলোয়ার হোসেনের স্ত্রী বুলবুলি বেগম (৩৫) ও একই ইউনিয়নের পুকুরি সিংপাড়া এলাকার শ্যামল রায়ের স্ত্রী বিনা রানীর (৪৫) মৃত্যু ঘটে।

মঙ্গলবার কনিকা রানীকে রান্না করার সময় হঠাৎ খড়ির মধ্যে থেকে সাপ বেরিয়ে এসে কামড় দেয়। এর পর তাকে উপজেলা  স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। তার অবস্থা অবনতি হওয়ায় পরে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। দিনাজপুর নেয়ার পথে তিনি মারা যান।

এ দিকে বুলবুলি বেগম রান্না করা চুলার ছাই তোলার সময় চুলার ভিতরে থাকা সাপ তাকে কামড় দেয়। তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে তাকে দিনাজপুর মেডিকেল করেজ হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান।  শিবনগর ইউনিয়নের পুকুরি সিংপাড়া এলাকার শ্যামল রায়ের স্ত্রী বিনা রানীকে তার নিজ বাড়িতে সাপ কামড় দিলে তিনি বাড়িতেই মারা যায় বলে এলাকাবাসী সূত্রে জানাযায়।

আমাদের প্রতিদিন/শরিফুল ইসলা

 

সর্বশেষ

জনপ্রিয়