১১ জ্যৈষ্ঠ, ১৪৩৩ - ২৫ মে, ২০২৬ - 25 May, 2026

লালমনিরহাটে ভাইকে বাঁচাতে দুই ভাইয়ের মৃত্যু, আহত চাচা ভাতিজা

232
2025-09-29 03:19:04

news-picture

লালমনিরহাট প্রতিনিধি :

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় বিদ্যুৎপৃষ্ট হওয়া ভাইকে বাঁচাতে গিয়ে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে । এ সময় আহত হয়েছে চাচা ও ভাতিজা।

আজ রোববার(২৮ সেপ্টেম্বর) সকালে উপজেলার চলবলা ইউনিয়নের দুহুলী বাকালিটারী গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

মৃতরা হলেন, ওই উপজেলার চলবলা ইউনিয়নের দুহুলী বাকালিটারী গ্রামের এলাহী বকসের ছেলে নুর ইসলাম(৫৫),  দেলোয়ার হোসেন(৪৩)।  আহতরা হলেন, তার ছোট ভাই ইয়াছিন আলী(৩৮) ও তার চাচা সিরাজুল ইসলাম।

স্থানীয়রা জানান, বাড়ির পাশে সেচ পাম্পে সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হন নুর ইসলাম। খবর পেয়ে ভাইকে বাঁচাতে ছুটে যান অপর ভাই দেলোয়ার হোসেন। তিনিও আটকে যান। খবর পেয়ে অপর ভাই ইয়াছিন ও চাচা সিরাজুল ইসলাম গিয়ে তাদের উদ্ধার করতে গিয়ে তারাও আটকে যান। পরে খবর পেয়ে স্থানীয়রা গিয়ে তাদের চারজনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে আদিতমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। সেখানে চিকিৎসকরা প্রথম বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আহত নুর ইসলাম ও দেলোয়ার হোসেনকে মৃত ঘোষনা করে। অপর ছোট ভাই ইয়াছিন ও চাচা সিরাজুল ইসলামকে ভর্তি করেন চিকিৎসকরা।

আদিতমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের দায়িত্বে থাকা উপ সহকারী মেডিকেল অফিসার ওমর ফারুক বলেন, চার জনের দুই ভাই হাসপাতালে পৌছার আগেই মারা যান। বাকী দুইজনকে ভর্তি করে চিকিৎসা দেয়া হচ্ছে।

সর্বশেষ

জনপ্রিয়