২২ বৈশাখ, ১৪৩৩ - ০৫ মে, ২০২৬ - 05 May, 2026

দিনাজপুর-২ আসনে বিএনপি’র প্রার্থী পরিবর্তনের অব্যাহত দাবি।।  বোর্ডহাটে বিক্ষোভ ও মশাল মিছিল অনুষ্ঠিত

381
2025-11-26 06:26:05

news-picture

আতিউর রহমান, বিরল (দিনাজপুর):

দিনাজপুর-২ (বিরল-বোচাগঞ্জ) আসনে বিএনপি’র দলীয় প্রার্থী হিসেবে আলহাজ্ব সাদিক রিয়াজ চৌধুরী পিনাকের নাম ঘোষণার প্রতিবাদে এবং প্রার্থী পরিবর্তনের দাবিতে এবার রাণীপুকুর ইউনিয়নের বোর্ডহাটে বিক্ষোভ ও মশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে।  বিএনপি ও অংগ সহযোগী সংগঠনসমূহের নেতৃবৃন্দ বিভিন্ন স্থানে মানববন্ধন, বিক্ষোভ মিছিল, মৌনমিছিল, কাফনের কাপড় পরিধান, নারীদের বিক্ষোভ, মশাল মিছিলসহ বিভিন্ন কর্মসূচিসহ প্রতিবাদ কর্মসূচি অব্যাহত রেখে প্রতিবাদ জানিয়ে আসছে।
মঙ্গলবার সন্ধ্যায় প্রতিবাদের অংশ হিসেবে বিরল উপজেলার ১০ নং রাণীপুকুর ইউনিয়নের বোর্ডহাটে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মীসহ সহস্রাধিক মশাল নিয়ে মিছিলে অংশগ্রহণ করেন। 
মশাল মিছিলে দলীয় প্রার্থী হিসেবে আলহাজ্ব সাদিক রিয়াজ চৌধুরী পিনাককে পরিবর্তন করে জেলা বিএনপি'র সহসভাপতি মোজাহারুল ইসলাম ও যুগ্ম সাধারণ সম্পাদক আ ন ম বজলুর রশিদ কালু এবং শিক্ষা বিষয়ক সম্পাদক অধ্যাপক মঞ্জুরুল ইসলাম এর মধ্য হতে ত্যাগী যে কোন একজনকে মনোনয়ন দেয়ার দাবি করেন নেতৃবৃন্দ।

সর্বশেষ

জনপ্রিয়