২০ বৈশাখ, ১৪৩৩ - ০৪ মে, ২০২৬ - 04 May, 2026

গঙ্গাচড়া আদর্শ উচ্চবিদ্যালয়ে ক্রীড়া প্রতিযোগিতা, নবীন বরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

471
2026-04-10 09:01:59

news-picture

নিজস্ব প্রতিবেদক:

রংপুরের গঙ্গাচড়া আদর্শ উচ্চবিদ্যালয়ে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে নবীন বরণ, ক্রীড়া প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) দিনব্যাপী গঙ্গাচড়া উপজেলা পরিষদ মাঠে বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতা শেষে বিকেলে এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

এর আগে সকালে অনুষ্ঠানের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জেসমিন আক্তার।

এ সময় উপজেলা সমবায় অফিসার আফতাবুজ্জামান চয়ন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সজীবুল করিম, একাডেমিক সুপার ভাইজার আমজাদ হোসেন চৌধুরী,

বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এনামুল হক, প্রতিষ্ঠাতা সদস্য সাজু আহম্মেদ লাল, মোফাজ্জল হোসেন, আইয়ুব আলী, রুহুল ইসলামসহ বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে শিক্ষার্থীদের প্রাণবন্ত অংশগ্রহণ ও মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা উপস্থিত দর্শকদের মুগ্ধ করে। আয়োজকরা জানান, শিক্ষার্থীদের মেধা ও মনন বিকাশে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

সর্বশেষ

জনপ্রিয়