৭ অগ্রহায়ণ, ১৪৩৩ - ২২ নভেম্বর, ২০২৬ - 22 November, 2026

পীরগঞ্জে প্রমিলা প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

45
2026-11-21 19:26:10

news-picture

পীরগঞ্জ (ঠাকুরগাঁও)প্রতিনিধি:

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে উৎসবমুখর ও প্রাণবন্ত পরিবেশে প্রমিলা প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বিকেলে বেসরকারি উন্নয়ন সংস্থা ইকো-সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশনের (ইএসডিও) আয়োজনে উপজেলা মিনি স্টেডিয়ামে এই প্রীতি ম্যাচ হয়।

খেলা শেষে পুরস্কার বিতরণীতে বক্তব্য রাখেন ঠাকুরগাঁও-৩ আসনের সংসদ সদস্য জাহিদুর রহমান জাহিদ, ইএসডিওর নির্বাহী পরিচালক ড. মুহম্মদ শহীদ উজ জামান, উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম রব্বানী সরদার, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নূর সাহাদাৎ স্বজন, পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) ইকবাল হোসেন প্রামানিক এবং উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জিয়াউল ইসলাম জিয়াসহ আরো অনেকে।

রানীশংকৈল উপজেলার রাঙ্গাটুঙ্গী নারী ফুটবল একাডেমি ৩-১ গোলে জনগাঁও নারী ফুটবল একাডেমিকে পরাজিত করেন। আলোচনা শেষে বিজয়ী ও রানার্সআপ দলের দলনেতার হাতে পুরস্কার তুলেদেন অতিথিরা।

সর্বশেষ

জনপ্রিয়