৫ কার্তিক, ১৪৩৩ - ২০ অক্টোবর, ২০২৬ - 20 October, 2026

গঙ্গাচড়ার বড়বিলে ১১ পূজামণ্ডপ পরিদর্শন করলেন বিএনপি নেতা আইয়ুব আলী

127
2026-10-20 19:58:10

news-picture

নিজস্ব প্রতিবেদক:
রংপুরের গঙ্গাচড়া উপজেলার বড়বিল ইউনিয়নের ১১টি শারদীয় দুর্গাপূজামণ্ডপ পরিদর্শন করেছেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আইয়ুব আলী। গত সোমবার রাতে তিনি এসব পূজামণ্ডপ পরিদর্শন করেন। এ সময় তিনি পূজামণ্ডপগুলোর আয়োজকদের হাতে অনুদান প্রদান করেন এবং শারদীয় দুর্গোৎসবের সার্বিক খোঁজখবর নেন।
পরিদর্শনকালে আইয়ুব আলী বলেন, “ধর্ম যার যার, উৎসব সবার। বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এ দেশে সব ধর্মের মানুষের সমান অধিকার রয়েছে। শারদীয় দুর্গোৎসব সবার সম্মিলিত অংশগ্রহণে আনন্দঘন ও শান্তিপূর্ণ পরিবেশে উদযাপিত হোক—এটাই আমাদের প্রত্যাশা। বিএনপি সব সময় সাম্প্রদায়িক সম্প্রীতি ও মানুষের ধর্মীয় স্বাধীনতায় বিশ্বাস করে। আমরা চাই, হিন্দু-মুসলিমসহ সব ধর্মের মানুষ পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতি বজায় রেখে একসঙ্গে বসবাস করুক।”
তিনি আরও বলেন, দুর্গাপূজা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে উদযাপনে সবার সহযোগিতা প্রয়োজন। উৎসবের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে এবং সম্প্রীতির বন্ধন অটুট রাখতে তিনি সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানান।
এ সময় উপস্থিত ছিলেন বড়বিল ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মো. সাইদুর নবী কাইয়ুম, সাধারণ সম্পাদক চাঁন মিয়া, সাংগঠনিক সম্পাদক আব্দুল লতিফ লুলু, উপজেলা ছাত্রদলের সদস্যসচিব আব্দুল কাফি, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আমিনুর রহমান রঞ্জু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক বকুল মিয়া, উপজেলা ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক আশিক জামানসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

সর্বশেষ

জনপ্রিয়