৩ কার্তিক, ১৪৩৩ - ১৮ অক্টোবর, ২০২৬ - 18 October, 2026

হিলি সীমান্তে পূজা উৎযাপনে বিজিবি সর্বাত্মক সহযোগিতা ও নিরাপত্তা জোরদার

19
2026-10-18 20:06:15

news-picture

হিলি প্রতিনিধি:

বিজিবি রংপুর উত্তর পশ্চিম রিজিয়ন এর ভারপ্রাপ্ত কমান্ডার ও দিনাজপুর সেক্টরের কমান্ডার কর্নেল মোহাম্মদ ফয়সল হাসান খান বলেছেন, হিন্দু ধর্মের সকল ভাইবোনেরা সুন্দর, সুষ্ঠুভাবে উৎসবমুখর পরিবেশে তাদের পূজা উৎসব সম্পন্ন করতে পারে, সেজন্য আমরা সর্বাত্মক সহযোগিতা ও নিরাপত্তা দিয়ে যাচ্ছি। রবিবার (১৮ অক্টোবর) দুপুরে হিলি সীমান্তের সরকারি কলেজ চত্বরে হরিজন সম্প্রদায়ের পুজামন্ডপ পরিদর্শনে এসে তিনি এই কথা বলেন।

তিনি বলেন, হিন্দু সম্প্রদায়ের সকল ভাইবোনদের সবচেয়ে বড় উৎসব দুর্গা পূজার উৎসব চলছে, এই উৎসবের সময়ে আমরা সীমান্ত রক্ষার পাশাপাশি সীমান্ত এলাকার পূজা মণ্ডপেরনিরাপত্তা দিয়ে যাচ্ছি। এই মণ্ডপগুলোতে যাতে কোনো ধরনের সমস্যা সৃষ্টি না হয়।কোনো ধরনের ষড়যন্ত্রমূলক বা মিথ্যা অপপ্রচার বা গুজবের মাধ্যমে কোনো দুর্ঘটনা না ঘটে সেজন্য আমরা নজরদারি রাখছিদিবারাত্রি টহল দিচ্ছি। আমরা স্থানীয় প্রশাসন পুলিশের সাথে সমন্বয়ের মাধ্যমে দায়িত্ব পালন করছি। কোথাও কোনো পরিস্থিতি সৃষ্টি হলে তা আমরা মোকাবিলার জন্য প্রস্তুত আছি।

সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি আরোও বলেন, আপনাদের নজরেও যদি কোনো গুজব বা অপপ্রচারের সংবাদ থাকে,আমাদেরকে জানাবেন,আমরা দ্রুততার সাথে ব্যবস্থা নেয়ার চেষ্টা করব।এসময় তিনি হরিজন সম্প্রদায়ের মানুষজনের সাথে কথা বলেন ও তাদের ফল ও মিষ্টি উপহার দেন। সেই সাথে সেখানকার নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখেন।

বিজিবি সুত্রে আরো জানান যায়, গত ১০ তারিখ থেকে বিজিবিএই কার্যক্রম শুরু করেছে। তাদের দায়িত্বপূর্ণ এলাকায় সর্বমোট ৬৯টি মণ্ডপ রয়েছে। সীমান্তবর্তী এলাকায় ৫৪টি এবং ব্যাটালিয়ন সদরের আওতায় আছে ১৫টি। এর মধ্যে হিলি সীমান্তবর্তী এলাকায় রয়েছে ১৪টি মন্ডপ।

এসময় তার সাথে জয়পুরহাট-২০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে.কর্নেল লতিফুল বারী, মেজর ইব্রাহীম আব্দুল্লাহ আসাদসহ অন্যরা উপস্থিতি ছলেন।

সর্বশেষ

জনপ্রিয়