৩ কার্তিক, ১৪৩৩ - ১৮ অক্টোবর, ২০২৬ - 18 October, 2026

রংপুরে বিনামূল্যে প্রয়োজনীয় সরঞ্জামসহ টিউবওয়েল বিতরণ

23
2026-10-18 20:02:46

news-picture

আব্দুল্লাহ আল আমিনঃঃ

রংপুরে “ওয়াটার ওয়েল প্রজেক্ট ইন বাংলাদেশ” (গ্লোবাল ওয়ান)’র উদ্যোগে সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে বিনামূল্যে ১৩০ টি টিউবওয়েল ও টিউবওয়েল এর সরঞ্জাম (৬০ ফিট পাইপ, ১০ ফিটের ফিল্টার, ৫ ফিট জিআইপাইপ, আটা ও টেপ) বিতরণ করা হয়েছে। রোববার (১৮ অক্টোবর) সকালে রংপুর জেলার মিঠাপুকুর উপজেলায় চুহড় উচ্চ বিদ্যালয় মাঠে পায়রাবন্দ ইউনিয়নে বসবাসরত গরীব, দুঃস্থ, অসহায় ও সুবিধা বঞ্চিত মানুষের পানি প্রাপ্তির টেকসই ও দীর্ঘস্থায়ী ব্যবস্থা নিশ্চিত করার লক্ষ্যে উক্ত টিউবওয়েল ও সরঞ্জাম বিতরণ করা হয়।

টিউবওয়েল বিতরণ অনুষ্ঠানে পায়রাবন্দ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ ফারুক হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গ্লোবাল ওয়ান বাংলাদেশ-এর ডেপুটি কান্ট্রি ডিরেক্টর মোঃ রমজান আলী। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিঠাপুকুর উপজেলার জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর আজিজুল ইসলাম, চুহর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মোত্তালিব। পুরো আয়োজনের সার্বিক তত্বাবধানে ছিলেন গ্লোবাল ওয়ান এর কো-অর্ডিনেটর মুস্তাফিজুর রহমান। এছাড়াও অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিদ্যালয়ের শিক্ষক, এলাকার সাধারণ মানুষ ও উপকারভোগী ১৩০ টি পরিবারের লোকজন উপস্থিত ছিলেন।

উপকারভোগী সোহনাজ নেসা, রাজু মিয়া, ওমেজা খাতুন, আব্দুল মজিদ, মঞ্জিলা বেগমসহ কয়েকজন বলেন, আমরা যারা টিউবওয়েল নিতে এসেছি আমাদের অনেকের বাসায় টিউবওয়েল নাই, অনেকের টিউবওয়েল নষ্ট। আমরা আজ যে টিউবওয়েল পেলাম এতে আমাদের অনেক দুঃখ, দুর্দশা লাঘব হবে। ধন্যবাদ গ্লোবাল ওয়ানকে।

জানতে চাইলে গ্লোবাল ওয়ান বাংলাদেশ-এর ডেপুটি কান্ট্রি ডিরেক্টর মোঃ রমজান আলী বলেন, আমাদের নিয়মিত আয়োজনের মধ্যে আজ রংপুরে ১৩০টি পরিবারের মাঝে টিউবওয়েল বিতরণ করলাম। এ কার্যক্রম আমাদের চলমান থাকবে। ইনশাআল্লাহ আবারো কোন আয়োজনে দেখা হবে রংপুরে।

উল্লেখ্য- গ্লোবাল ওয়ান একটি লন্ডনভিত্তিক আন্তর্জাতিক দাতব্য প্রতিষ্ঠান যা সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠী বিশেষভাবে নারী, শিশু, এতিম, বৃদ্ধ, প্রতিবন্ধী ব্যক্তি, বিধবা ও গর্ভবতী নারীদের জন্য দীর্ঘদিন যাবৎ বাংলাদেশে বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে।

সর্বশেষ

জনপ্রিয়