২ কার্তিক, ১৪৩৩ - ১৭ অক্টোবর, ২০২৬ - 17 October, 2026

শারদীয় দুর্গাপুজা উপলক্ষ্যে হিলি ইমিগ্রেশন চেকপোষ্ট দিয়ে বাংলাদেশ ভারতের মাঝে যাত্রী পারাপার বেড়েছে

34
2026-10-17 18:46:22

news-picture

হিলি প্রতিনিধি:

শারদীয় দুর্গাপুজা উপলক্ষ্যে দিনাজপুরের হিলি ইমিগ্রেশন চেকপোষ্ট দিয়ে বাংলাদেশ ভারতের মাঝে পাসপোর্টে যাত্রী পারাপার দ্বিগুন হয়েছে। অনেক যাত্রী যেমন বাংলাদেশ থেকে ভারতে যাচ্ছেন পুজাসহ আত্নিয় স্বজনদের সাথে দেখা করতে। তেমনি ভারত থেকেও অনেক যাত্রী বাংলাদেশে আসছেন পুজা উদযাপনসহ এদেশে থাকা তাদের আত্নিয়স্বজনের দেখা করতে। পুর্বে যেখানেএই পথ দিয়ে ২শ এর বেশী মানুষ যাতায়াত করতো গত শুক্রবার (১৬ অক্টোবর) থেকে সেটি বেড়ে দুই দিনে ৯শ আসা যাওয়া করছে। পুজা পর্যন্ত এমন অবস্থা থাকবে বলে দাবী ইমিগ্রেশন কতৃপক্ষের।

হিলি ইমিগ্রেশন চেকপোস্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.জাকারিয়া বলেন, শারদীয় দুর্গাপূজা উপলক্ষে হিলি ইমিগ্রেশন চেকপোষ্ট দিয়ে যাত্রী সংখ্যা দ্বিগুণ হয়েছে। বাংলাদেশ ও ভারতে থাকা হিন্দু ধর্মাবলম্বী মানুষগুলোর মধ্যে পূর্বে থেকেই একটা মধুর সম্পর্ক আছে। সেই মোতাবেক বর্তমানে বাংলাদেশ থেকে অনেকে ভারতে যাচ্ছে এবং তেমনি ভারত থেকে অনেকে বাংলাদেশে আসতেছে। এজন্য ওদের মধ্যে একটা আনন্দ ও উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। তারা যেন নির্বিঘ্নে কোন ধরনের ঝামেলা ছাড়াই পারাপার করতে পারে সে লক্ষ্যে আমরা ডেস্কে লোকসংখ্যা বাড়িয়েছি।  

সর্বশেষ

জনপ্রিয়