৭ অগ্রহায়ণ, ১৪৩৩ - ২২ নভেম্বর, ২০২৬ - 22 November, 2026

খামার থেকে বছরে আয় প্রায় ১০ থেকে ১২ লাখ টাকা গোবিন্দগঞ্জে দারিদ্র জয় করা মমতাজ এখন একজন সফল নারী উদ্যাক্তা

45
2026-11-21 19:19:11

news-picture

গাইবান্ধা প্রতিনিধি:

এক সময় আভাব অনাটনে দু’বেলা যাদের খাবার জুটতো সেই মমতাজ আজ এক জন সফল এক নারী উদ্যোক্তা হয়ে উঠেছে। নিজ বাড়ীতে গড়ে তুলেছে ২০টি গরুর বিশাল খামার,করছেন ভার্মি কম্পোস্ট,,ট্রাইকো মম্পোস্ট উৎপাদন ও ছাগল এবং হাঁস,মুরগির লালন পালন। ইচ্ছা অদম্য শক্তি কঠোর পরিশ্রম,দক্ষ প্রশিক্ষণ আর পরিবারের সহযোগিতায় এ পর্যায়ে এসেছেন তিনি। বলছি গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার দরবস্ত ইউনিয়নের দূর্গাপুর গ্রামের মমতাজ আকতারের কথা। ২০০৮ সালে এসএসসি পাশ করার পর ইচ্ছা থকলেও বাবার অভাবের সংসারে উচ্চ মাধ্যমিকে ভর্তি হতে পারেনি মমতাজ। এরপর বাবা মা তার বিয়ে দেয় একই উপজেলার দুর্গাপুর গ্রামের বেলাল হোসেনের সঙ্গে। স্বামীর বড়ী এসেও দারিদ্রতা পিছু ছাড়েনি মমতাজের । স্বামী তেমন কাজকর্ম না করায় অভাবের সংসার খেয়ে না খেয়ে কাটতো তার দিন। দারিদ্রতা থেকে মুক্তি পেতে প্রচেষ্টা চালায় মমতাজ। এক পর্যায়ে হাঁস-মুরগি লালন পালন শুরু করে সে। এরপর ২০২৮ সালে উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরে প্রশিক্ষণ নেন। প্রশিক্ষণ শেষে ঋণ নিয়ে শুরু গরু,ছাগল পালন। পরে যুক্তকরেন ভার্মি কম্পোস্ট উৎপাদন। বর্তমানে ট্রাইকো কম্পোস্ট উৎপাদন করছেন তিনি। বাড়ী পাশে গড়ে তুলেছেন নার্সারি। বিভিন্ন মৌসুমি ফলসহ বিভিন্ন প্রজাতির চার উৎপাদন করছেন প্রতি বছর। আর এসব থেকে এখন মমতাজের বার্সিক আয় ১০ থেকে ১২ লক্ষ টাকা। সন্তানের লেখাপড়া,সংসার খরচ,বাড়ীর আয় দায় সব চলে এ খামারের আয় থেকে।

মমতাজ আকতার জানান বাবার সংসারে অভাবে তার লেখাপড়া বন্ধ হয়ে যায় আর বিয়ের পর স্বামীর সংসারে এসেও অভাব  অনাটনে খেয়ে না খেয়ে তার জীবন কাটেছে। দারিদ্রতা কি তা হারে হারে উপলদ্ধি করেছে বলে জানান তিনি। দারিদ্র থেকে কি ভাবে পরিবারকে সচ্ছল করা যায় সে প্রচেষ্টা ছিলোা তার লক্ষ্য। অভাব অনাটন দুর করতে প্রথমে হাঁস-মুরগী পালক শুরু করে। ডিম আর মুরগী বিক্রি করে আয় হয় তার। এর এক পর্য়ায়ে যুব উন্নয়ন থেকে প্রশিক্ষণ নেয় মমতাজ। পরে সেখান থেকে ৫০ হাজার টাকা ঋণ নিয়ে একটি গরু কিনে লালন পালন করতে থাকে। এরপর নিজে বাড়ীতে ছাগল পালন করার পাশাপাশি প্রতিবেশিদের ছাগল আদি দেয়। এভাবে দরিদ্রতা থেকে স্বাবলম্বী হয়ে উঠেন মমতাজ। এখন তিনি হাঁস-মুরগী পলন করছেন সাথে ছোট বড় প্রায় ২০ ছাগল, ১৫টি গরু রয়েছে তার খামারে। এছাড়াও প্রতিবেশিদের প্রায় ৪০ ছাগল আদি দিয়েছেন। পাঁচ টনেরমত ভার্মি কম্পোস্ট ও ট্রাইকো কম্পোট সার উৎপাদন করছেন। রয়েছে নার্সারী। আর তার খামারে কর্মসংস্থান হয়েছে ৫ থেকে ১০ জন শ্রমিকের। মমতাজ বলছেন এখন তার প্রতি বছর আয় প্রায় ১০ থেকে ১২ লাখ টাকা। স্বপ্ন দেখছেন আধুনিক বিশাল এক খামর গড়ে তোলার। মমতাজের এমন সফলতা দেখে এলাকার অন্য নারীরা এখন এমন ছোট ছোট খামার করেছেন।

গোবিন্দগঞ্জ উপজেলা প্রাণি সম্পাদ কর্মকর্তা আব্দুস সামাদ বলেন মমতাজের এমন সফলতা অন্যদের জন্য অনুকরনীয় হতে পারে। তার অদম্য ইচ্ছা শক্তি তাকে স্বাবলম্বী করে গড়ে তুলেছে। তাকে সবসময় প্রয়োজনিয় পরামর্শ সহযোগীতার দিচ্ছে প্রাণি সম্পাদ বিভাগ। তিনি আরো বলেন মমতাজের মত অন্য নারীরাও এরকম খামার গড়ে নিজেদের স্বাবলম্বী করে গড়ে তুলতে পারেন। সংগ্রামী এ নারী সফলতা উপজেলাবাসীর সফলতা বলে মনে করেন এ কর্মকর্তা। সে নিজে স্বাবলম্বী হওয়ার পাশাপাশি আমিস ও পষ্টি চাহিদা পুরনে সহযোগিতা করছেন। সেই সাথে পরিবেশ বান্ধব সার উৎপাদন করছেন।

সর্বশেষ

জনপ্রিয়