৩০ পৌষ, ১৪৩২ - ১৩ জানুয়ারি, ২০২৬ - 13 January, 2026

বীরগঞ্জে জমি নিয়ে সংঘর্ষে চিকিৎসাধীন একজনের মৃত্যু

আমাদের প্রতিদিন
9 months ago
366


বীরগঞ্জ (দিনাজপুর)  প্রতিনিধি:

দিনাজপুরের বীরগঞ্জে জমি নিয়ে সংঘর্ষে চিকিৎসাধীন অবস্থায় মোঃ মফিজুল ইসলাম (৪৭)নামে একজনের মৃত্যু হয়েছে।

মোঃ মফিজুল ইসলাম উপজেলার শতগ্রাম ইউনিয়নের মুচিবাড়ী গ্রামের মৃত সলিম উদ্দিনের ছেলে।

বৃহস্পতিবার রাত ১২টায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। এ ঘটনায় নিহতের ভাই বাদী হয়ে ১০জনের নাম উল্লেখ করে বীরগঞ্জ থানাায় একটি মামলা দায়ের করে এবং অভিযান চালিয়ে ৫জনকে গ্রেফতার করেছে বলে নিশ্চিত করেছে পুলিশ।

পুলিশ জানায়, মোঃ মফিজুল ইসলামের সাথে প্রতিবেশি মৃত লতিফুর রহমানের ছেলে মোঃ হাসিনুর (৩৫)এর জমি নিয়ে দীর্ঘ দিন ধরে বিরোধ চলে আসছিল। জমি বিরোধের জেরে গত ১০মার্চ সন্ধ্যায় উভয় পক্ষের সংঘর্ষ বাধে। এতে প্রতিপক্ষের আঘাতে মোঃ মফিজুল ইসলাম গুরুত্বর আহত হয়। তাকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করলে গত ১৩মার্চ বৃহস্পতিবার রাত ১২টায় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

বীরগঞ্জ থানার ওসি মোঃ আব্দুল গফুর বিয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় নিহতের ভাই মোঃ জাহাঙ্গীর আলম বাদী হয়ে শুক্রবার ১০জনের নাম উল্লেখ করে বীরগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেছে। এ ঘটনায় এখন পর্যন্ত ৫জনকে গ্রেফতার করা হয়েছে।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth