গঙ্গাচড়ায় র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
শিক্ষার প্রসার ও উপানুষ্ঠানিক শিক্ষার গুরুত্ব তুলে ধরলেন বক্তারা
নিজস্ব প্রতিবেদক:
রংপুরের গঙ্গাচড়ায় উপজেলা প্রশাসন ও উপজেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর আয়োজনে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ প্রশাসনিক ভবনের কনফারেন্স রুমে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন গঙ্গাচড়া সহকারী কমিশনার (ভূমি) হামিদুল ইসলাম।
সভায় বক্তব্য দেন উপজেলা বিএনপির সভাপতি চাঁদ সরকার, উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা মো. নায়েবুজ্জামান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবু সাঈদ মো. আরিফ মাহফুজ এবং উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মৌসুমী আক্তার।
এ সময় বক্তারা শিক্ষার গুরুত্ব, শিক্ষাবঞ্চিত জনগোষ্ঠীকে শিক্ষার আওতায় আনা এবং উপানুষ্ঠানিক শিক্ষার মাধ্যমে সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর শিক্ষার সুযোগ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। তারা শিক্ষার প্রসারে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানসহ সমাজের সর্বস্তরের মানুষের সম্মিলিত ভূমিকার প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী শিক্ষা অফিসার রুহুল আমিন, মোজাহেদুল ইসলাম, নাসরিন আক্তার, কেশব চন্দ্র বর্মন, জয়নব সুলতানা, আব্দুর রাজ্জাক ও নাসির উদ্দীন।
এছাড়া উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম চাঁন, গঙ্গাচড়া সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আক্তারুজ্জামান বাবলা, গঙ্গাচড়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এনামুল হক এবং প্রেসক্লাব গঙ্গাচড়ার সভাপতি আব্দুল মজিদ বক্তব্য রাখেন ।
র্যালি ও আলোচনা সভায় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার শায়লা জেসমিন সাঈদ। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা সমবায় অফিসার আবতাবুজ্জামান।