১৭ জ্যৈষ্ঠ, ১৪৩৩ - ৩১ মে, ২০২৬ - 31 May, 2026

লালমনিহাট সীমান্তে ২০ জনকে পুশইন করেছে ভারতীয় বিএসএফ

161
2025-05-23 03:29:47

news-picture

লালমনিরহাট প্রতিনিধি:

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বিভিন্ন সীমান্ত দিয়ে নারী ও শিশু সহ প্রায় ২০ জনকে বাংলাদেশে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ।

বুধবার মধ্যরাতে ওই উপজেলার ধবলসুতি এলাকার গাটিয়ারভিটা ও বড়িমারী এলাকার ঝালংগি সীমান্ত দিয়ে তাদের বাংলাদেশে পুশইন করা হয়।

পুলিশ জানান, সীমান্ত থেকে বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবি প্রিয় শিশু সহ ২০ জনকে আটক করে। আটক ওই ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করে জানা যায়, তারা ৪-৫ বছর আগে অবৈধ ভাবে ভারতে প্রবেশ করে কাজ করতে । বিভিন্ন সময় অভিযান চালিয়ে ১৮৬জনকে আটক করে ভারতীয় পুলিশ। পরে তাদের ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের হাতে তুলে দেয় ভারতীয় পুলিশ। বুধবার রাতে বিএসএফ লালমনিরহাটের বিভিন্ন সীমান্ত দিয়ে ২০জনকে বাংলাদেশে পুশইন করে তাদের। পাটগ্রাম থানার ওসি মিজানুর রহমান এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

সর্বশেষ

জনপ্রিয়