২৫ ফাল্গুন, ১৪৩২ - ১০ মার্চ, ২০২৬ - 10 March, 2026

প্লাস্টিক দূষণ প্রতিরোধে সনাক রংপুরের মানববন্ধন অনুষ্ঠিত

9 months ago
114


নিজস্ব প্রতিবেদক:

‘প্লাস্টিক দূষণ আর নয়’ পরিবেশ দিবসের প্রতিপাদ্যকে সামনে রেখে আগামী ৫ জুন বিশ্ব পরিবেশ দিবস-২০২৫ উদযাপনের অংশ হিসেবে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)’র অনুপ্রেরণায় গঠিত সচেতন নাগরিক কমিটি (সনাক), রংপুরের উদ্যোগে এক মানববন্ধনের আয়োজন করা হয়। রোববার (১ জুন) সকাল ১১টায় রংপুর প্রেসক্লাব সম্মুখে “প্লাস্টিক দূষণ প্রতিরোধে সকলে, একসাথে, এখনই” এই দাবিতে  মানববন্ধন কর্মসূচী পালিত হয়।

প্রায় ঘন্টাব্যাপী এ মানববন্ধনে রংপুর  সনাক সভাপতি ড. শাশ্বত ভট্টাচার্য এর সভাপতিত্বে বক্তব্য রাখেন সনাক সহ-সভাপতি প্রফেসর মো: শাহ আলম, সনাক সদস্য অ্যাডভোকেট এ এ এম মুনীর চৌধুরী, জনস্বাস্থ্য অধিকার আন্দোলন বাংলাদেশ এর আহবায়ক মো. বেলাল আহমেদ, তরুন প্রতিনিধি ইয়েস, সহ-দলনেতা বিক্রম কুমার শর্মা ও তাসলিমা আক্তার মিম প্রমুখ।

বক্তারা রংপুরের পরিবেশ রক্ষায় নাগরিক সচেতনতার পাশাপাশি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি দৃষ্টি আকর্ষণ করে শ্যামাসুন্দরী খালের দূষণমুক্ত ও প্লাস্টিকমুক্তকরণ, পলিথিন ও প্লাস্টিক ব্যবহার সংকোচনে জনসচেতনতা বৃদ্ধি এবং পলিথিন ও প্লাস্টিক উৎপাদন বন্ধ করে এর বিকল্প পন্য প্রস্তত করা, পাটের ব্যবহার বৃদ্ধিতে যথাযথ উদ্যোগ গ্রহণ, অবৈধ ইটভাটা বন্ধ করতে কর্তৃপক্ষের যথাযথ পদক্ষেপ গ্রহণের জোর দাবী জানান। পরিবেশ রক্ষায় নাগরিক সচেতনতা ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের স্বচ্ছ ও কার্যকর ব্যবস্থা গ্রহণের আহ্বানে বিভিন্ন প্ল্যাকার্ড প্রদর্শন করেন এবং এ সময় পরিবেশ দিবস উপলক্ষে টিআইবি’র ধারণাপত্র বিতরণ করা হয়। মানববন্ধন অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সনাক সদস্য সামসাদ বেগম, মো: সিদ্দিকুর রহমান, মো: জাহাঙ্গীর আলম, নিশাত আরা বেগম, মোহাম্মদ শাহজাহান, সমাজকর্মী মোশফেকা রাজ্জাক, টিআইবি’র রংপুর ক্লাস্টারের কোঅর্ডিনেটর কমল কৃষ্ণ সাহা। উক্ত আয়োজনে সনাকের ইয়েস, এসিজি সদস্যবৃন্দ, বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকবৃন্দ, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রায় অর্ধশতাধিক ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন এবং অধিকার আদায়ে নিজ নিজ অবস্থানে সোচ্চার থাকার প্রত্যয় ব্যক্ত করেন।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth