৩০ বৈশাখ, ১৪৩৩ - ১৩ মে, ২০২৬ - 13 May, 2026

রাজারহাট উপজেলা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতি কমিটি গঠিত

274
2025-07-16 01:29:42

news-picture
সভাপতি আতাউর সাধারণ সম্পাদক মকবুল

প্রহলাদ মন্ডল সৈকত,রাজারহাট(কুড়িগ্রাম):  

কুড়িগ্রামের রাজারহাট উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতির নতুন কমিটি গঠিত হয়েছে। সোমবার(১৪জুলাই) বিকালে রাজারহাট মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের হল রুমে প্রধান শিক্ষকদের মাসিক সমন্বয় সভা শেষে এ কমিটি গঠিত হয়।  এতে  সভাপতি পদে মোঃ আতাউর রহমান নাজিম খান সপ্রাবি, সাধারণ সম্পাদক পদে মোঃ মকবুল হোসেন প্রশি তালতলা সপ্রাবি ও  সাংগঠনিক সম্পাদক পদে মোঃ হাবিবুর রহমান, ধলগাছ সপ্রাবি নির্বাচিত হন। কমিটি গঠনের লক্ষে ১২৩ জন প্রধান শিক্ষকের কণ্ঠ ভোটে এ কমিটি নির্বাচিত হয়। এসময় উপস্থিত ছিলেন রাজারহাট উপজেলা শিক্ষা অফিসার মো. শরীফ আহম্মদ, সহকারি শিক্ষা অফিসার জাহিদুল ইসলাম ফারুক, একে এম তাজিবর রহমান, আশরাফুজ্জামান ও হৃদয় প্রমূখ।

সর্বশেষ

জনপ্রিয়