২ ভাদ্র, ১৪৩৩ - ১৭ আগস্ট, ২০২৬ - 17 August, 2026

৫ কোটি টাকার মানহানির মামলা হয়েছে কারা মহাপরিদর্শকের বিরুদ্ধে

261
2025-09-15 03:55:40

news-picture

নিজস্ব প্রতিবেদক,

৫ কোটি টাকার মানহানির মামলা হয়েছে কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মোতাহের হোসেনের বিরুদ্ধে ।

 

মামলার বাদী অবসরপ্রাপ্ত ডিআইজি প্রিজন্স শেখ আব্দুল অমিক। তিনি সাতক্ষীরা যুগ্ম জেলা জজ প্রথম আদালতে বুধবার (১০ সেপ্টেম্বর) মামলাটি করে।

বিচারক শহিদুল ইসলাম বিবাদীপক্ষকে সমন ইস্যু করার নির্দেশ দিয়েছেন।

 

এ মামলার পরবর্তী দিন ধার্য রয়েছে আগামী ৭ অক্টোবর। শেখ আব্দুল অমিক সাতক্ষীরা সদর উপজেলার বাঁকাল গ্রামের বাসিন্দা।

 

জানা গেছে, বাদী শেখ আব্দুল অমিক দীর্ঘ ২৩ বছর দেশের বিভিন্ন কারাগারে সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেছেন। তিনি ২০১১ সালের ২৯ এপ্রিল অতিরিক্ত মহাপরিদর্শক পদ থেকে অবসর নেন। অবসরের পর সামাজিক যোগাযোগমাধ্যমে কারা অধিদপ্তরের অনিয়ম নিয়ে তিনি মাঝে মধ্যে বিভিন্ন মন্তব্য করতেন।

 

মামলায় উল্লেখ করেন অবসরপ্রাপ্ত একজন সিনিয়র কারা কর্মকর্তা হিসেবে বাদীকে দেশের সব কারাগারে প্রবেশে নিষিদ্ধ করা অন্যায় ও বেআইনি। এ ঘটনায় গত ১৮ মে মহাপরিদর্শককে প্রতিবাদপত্র দেওয়া হয়।

 

প্রতিবাদপত্র ও লিগ্যাল নোটিশ দেওয়ার পরও বিবাদীপক্ষ কোনো কার্যকর পদক্ষেপ নেয়নি। এ কারণে তিনি সাতক্ষীরা যুগ্ম জেলা জজ আদালতে ৫ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে মামলা করেছেন।

আমাদের প্রতিদিন/মাসফিকুল।

 

সর্বশেষ

জনপ্রিয়