পীরগঞ্জে সীরাতুন্নবী (সাঃ) মাহফিল অনুষ্ঠিত
পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি:
রংপুরের পীরগঞ্জে সীরাতুন্নবী (সা:) মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার রাতে বাংলাদেশ জামায়াতে ইসলামি পীরগঞ্জের মিঠিপুর ইউনিয়ন শাখার উদ্যোগে মাদারগঞ্জ হাটে এই মাহফিল অনুষ্ঠিত হয়।
এতে বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরিন কেন্দ্রীয় কমিটির জেনারেল সেক্রেটারি, রংপুর জেলা জামাতের শুরা ও কর্ম পরিষদ সদস্য জামাতের মনোনীত এমপি প্রার্থী জননেতা মাওলানা নুরুল আমীন প্রধান অতিথি ছিলেন। এছাড়াও মিঠিপুর ইউনিয়ন জামাতের আমির মাওলানা মুশফিকুর রহমানের সভাপতিত্বে উপজেলা জামাতের আমির মাওলানা মিজানুর রহমান, উপজেলা জামাতের নায়েবে আমির খাইরুল আযম বিএসসি, পীরগঞ্জ উপজেলা জামাতের শিক্ষক কল্যাণ ফেডারেশনের সভাপতি মাওলানা একেএম ইদ্রিস আলী, উপজেলা জামাতের ওলামা বিভাগের সভাপতি মাওলানা খাইরুল আমিন, উপজেলা জামাতের যুব বিভাগের সভাপতি মিসবাহ উল হক প্রমূখ উপস্থিত ছিলেন। মিঠিপুর ইউনিয়ন যুব বিভাগের সভাপতি মাওলানা সামিউল ইসলাম অনুষ্ঠানটি পরিচালনা করেন।