২৬ আশ্বিন, ১৪৩৩ - ১১ অক্টোবর, ২০২৬ - 11 October, 2026

গঙ্গাচড়ায় প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে সহায়ক উপকরণ বিতরণ

643
2025-10-01 03:30:47

news-picture

নিজস্ব প্রতিবেদক:

রংপুরের গঙ্গাচড়ায় ১৯ জন প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে সহায়ক উপকরণ বিতরণ করা হয়েছে।

গ্রাম বিকাশ কেন্দ্র এর বাস্তবায়নে এবং ইউরোপিয়ান ইউনিয়ন ও পল্লী কর্ম- সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর সহযোগিতায় পাথওয়েজ টু প্রসপারিটি এক্সট্রিমলি পুওর পিপল (পিপিইপিপি-ইইউ) প্রকল্পের আওতায়  উপকরণ বিতরণ করা হয়।

মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ প্রশাসনিক ভবনের সামনে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গঙ্গাচড়া উপজেলা নির্বাহী অফিসার মাহমুদ হাসান মৃধা।

এসময় গঙ্গাচড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান

মাহফুজার রহমান দুলু, উপজেলা সমাজসেবা অফিসার মোসাদ্দেকুর রহমান, উপজেলা সমবায় অফিসার আবতাবুজ্জামান, প্রকল্প সমন্বয়কারী ডা: মো: শামসুর রহমান, পিপিইপিপি-ইইউ প্রকল্প, গ্রাম বিকাশ কেন্দ্র, কারিগরি কর্মকর্তা-কমিউনিটি মোবিলাইজেশন মো: জিয়াউর রহমান, কারিগরি কর্মকর্তা -পুষ্টি সুরাইয়া আক্তার, এটিও নিউট্রিশন রেশমা আক্তার, এটিও -লাইভলীহুড উজ্জ্বল চন্দ্র উপস্থিত ছিলেন।

প্রতিবন্ধী ব্যক্তিদের যোগাযোগ ও চলাচলের সক্ষমতা বৃদ্ধি করার লক্ষ্যে গঙ্গাচড়া ইউনিয়ন ও আলমবিদিতর ইউনিয়নের ১৯ জন প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে সহায়ক উপকরণ হিসেবে ৫টি হুইল চেয়ার, ১২টি হেয়ারিং এইড, ১টি এলবো ক্র্যাচ, ১টি চারখুটি লাঠি বিতরণ করা হয়।

সর্বশেষ

জনপ্রিয়