১ শ্রাবণ, ১৪৩৩ - ১৬ জুলাই, ২০২৬ - 16 July, 2026

হিলি হাকিমপুরে ৯ম পে-স্কেলের দাবিতে রেলওয়ে কর্মচারীদের কর্মবিরতি

327
2026-02-05 03:39:40

news-picture

ঘোড়াঘাট, প্রতিনিধি:

দিনাজপুরের হাকিমপুরে নবম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে রেলওয়ে কর্মচারীদের কর্মবিরতি পালন করা হয়েছে। একাট্টা হয়েছেন হিলি রেলওয়ে ও হাকিমপুর উপজেলা পরিষদের কর্মচারীরা, রেলওয়ে স্টেশন ও উপজেলা চত্বরে যৌথভাবে অবস্থান ও কর্মবিরতি কর্মসূচি পালন করেছেন, এসময় আন্দোলনরত কর্মচারীরা দ্রুত নতুন পে-স্কেল ঘোষণার জন্য সরকারের প্রতি জোর দাবি জানান। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) আয়োজিত এক কর্মসূচিতে দ্রব্যমূল্যের লাগামহীন উর্ধ্বগতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বাংলাদেশ রেলওয়ে কর্মচারী হিলি শাখার নেতৃবৃন্দ। হিলি রেলওয়ে সংগঠনের সভাপতি আব্দুল ওহাব বলেন, বর্তমান বাজারে উদ্ধগতিতে সাধারণ বেতনে সংসার চালানো এখন অসম্ভব হয়ে দাঁড়িয়েছে আমাদের পিঠ দেয়ালে ঠেকে গেছে। আমরা চাকুরী করে সংসার চালালো কঠিন হয়ে পরেছে । হাকিমপুর উপজেলা পরিষদ কর্মচারী শাখার নেতৃবৃন্দ জানান, জীবনযাত্রার ক্রমবর্ধমান ব্যয় সামাল দিতে এখন সময়ের দাবি, অবিলম্বে নবম পে-স্কেল কার্যকর করা জরুরি। আন্দোলনরত কর্মচারীরা দৃঢ়ভাবে বিশ্বাস করেন, বর্তমান সরকার দ্রুত তাদের এই যৌক্তিক দাবি মেনে নিয়ে নতুন পে-স্কেল ঘোষণা করবেন। দাবি আদায় না হলে কেন্দ্রীয় কমিটির নির্দেশনা অনুযায়ী পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানান।

  

সর্বশেষ

জনপ্রিয়