২৫ ফাল্গুন, ১৪৩২ - ১০ মার্চ, ২০২৬ - 10 March, 2026

ঘোড়াঘাটে স্কুলের আড়ালে ভেজাল সেমাই ও তেলের কারখানা, মালিক দণ্ডিত

5 hours ago
4


ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি:

 দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা একটি প্রি-ক্যাডেট স্কুলের আড়ালে অবৈধভাবে সেমাই ও সয়াবিন তেল উৎপাদনের কারখানার সন্ধান পেয়েছে উপজেলা প্রশাসন। এ ঘটনায় স্কুলের পরিচালক ও কারখানার মালিক মোজাম্মেল হক (৪০) কে ৪০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

সোমবার (৯ মার্চ) দুপুরে উপজেলার রাণীগঞ্জ পাঁচমাথা মোড় এলাকায় অবস্থিত আল-হেরা ইসলামি প্রি-ক্যাডেট স্কুল-এ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল-আল-মামুন কাউসার শেখ থানা পুলিশের সহযোগিতায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

অভিযানে দেখা যায়, কোনো লাইসেন্স ছাড়াই অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই তৈরি করা হচ্ছিল এবং নামি কোম্পানির মোড়ক ব্যবহার করে সয়াবিন তেল বাজারজাত করা হচ্ছিল। এ সময় বিপুল পরিমাণ সেমাই, খালি প্যাকেট, সয়াবিন তেলের বোতল ও দুই ড্রাম তেল জব্দ করা হয়।

পরে জব্দকৃত সেমাই ও প্যাকেট ধ্বংস করা হয় এবং কারখানাটি বন্ধ করে দেওয়া হয়।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth