১৫ বৈশাখ, ১৪৩৩ - ২৮ এপ্রিল, ২০২৬ - 28 April, 2026

বিরলে ৭০ টি এতিমখানা ও হাফেজিয়া মাদ্রাসায় বিনামূল্যে খেজুর বিতরণ

1 month ago
92


আতিউর রহমান, বিরল (দিনাজপুর):

সৌদি আরব হতে কিং সালমান হিউম্যানেটিরিয়ান এইড এন্ড রিলিফ সেন্টার কর্তৃক উপহার হিসেবে প্রেরিত খেজুর বিরল উপজেলার ৭০ টি এতিমখানা ও হাফেজিয়া মাদ্রাসায় বিনামূল্যে বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার বিকেলে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী অফিসার জিমরান মোহাম্মদ সায়েক বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন।

এ সময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার (পিআইও) আরিফুর রহমান, প্রেস ক্লাব সভাপতি আতিউর রহমানসহ এতিমখানা ও হাফেজিয়া মাদ্রাসার প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।

উপজেলায় ৩০ টি কার্টুনে প্রাপ্ত ২৪০ কেজি খেজুর ৭০ টি এতিমখানা ও হাফেজিয়া মাদ্রাসায় বিনামূল্যে বিতরণ করা হয়।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth