২৮ ফাল্গুন, ১৪৩২ - ১৩ মার্চ, ২০২৬ - 13 March, 2026

হিলিতে দেশীয় কাপড় ভারতীয় বলে বিক্রির দায়ে ৩টি পোশাকের দোকানসহ ৫টি প্রতিষ্ঠানকে ৪৪ হাজার টাকা জরিমানা

8 hours ago
37


হিলি প্রতিনিধি:

দিনাজপুরের হিলিতে দেশীয় কাপড়কে ভারতীয় বলে বিক্রির দায়ে ৩টি পোশাকের দোকানকে ৩০হাজার টাকা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরির দায়ে দুটি বেকারীকে ১৪ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর। আজ বৃহস্পতিবার দুপুর ১২টা থেকে বিকেল আড়াইটা পর্যন্ত হিলি বাজার চারমাথা মোড় ও চন্ডিপুর এলাকায় অভিযান চালিয়ে এই জরিমানা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর দিনাজপুরের সহকারি পরিচালক বোরহান উদ্দিন।

জরিমানাকৃত দোকানগুলো হলো, হিলি বাজারের সুমি গার্মেন্টস এন্ড বস্ত্রনালয়, লাবণ্য ফ্যাশন, মা গার্মেন্টস, ইহান বেকারি এবং পাবনা বেকারি।

সহকারি পরিচালক বোরহান উদ্দিন জানান, নিয়মিত অভিযানের অংশ হিসেবে দুটি বেকারীতে অভিযান চালানো হয়। এসময় অস্বাস্থ্যকর পরিবেশ, ইন্ডাস্ট্রিয়াল সল্ট ও অ্যামোনিয়াম সালফেট ব্যবহার করে খাদ্য প্রস্তুত করার অপরাধে দুটি বেকারিকে ১৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া হিলি বাজারে কাপড়ের দোকানে অভিযান চালানো হয়েছে। এসময় বাংলাদেশি কাপড়কে ভারতীয় বলে বিক্রি করা হচ্ছে। কাপড় বিক্রয়ের কোনো যথাযথ রসিদ সংরক্ষণও বিক্রয় রসিদ দিচ্ছেন না। এই অপরাধে এখানে তিনটি কাপড়ের দোকানকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জনস্বার্থে আমাদের এই অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছেন তিনি।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth