২০ বৈশাখ, ১৪৩৩ - ০৪ মে, ২০২৬ - 04 May, 2026

ঈদের ছুটিতে বাড়ি ফেরার পথে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল স্বামী-স্ত্রী ও সন্তানের

171
2026-03-18 01:17:30

news-picture

লালমনিরহাট প্রতিনিধি:

ঈদের ছুটিতে বাড়ি ফেরার পথে লালমনিরহাটের পাটগ্রামে সড়ক দুর্ঘটনায় স্বামী-স্ত্রী ও শিশুসহ একই পরিবারের তিনজন নিহত হয়েছেন। আজ মঙ্গলবার সকাল ৬টায় পাটগ্রাম উপজেলার মির্জারকোট মডেল মসজিদ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এসময় গুরুতর আহত অপর এক শিশুকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

নিহতরা দিনাজপুর জেলার হাকিমপুর উপজেলার আলীহাট ইউনিয়নের মনসাপুর গ্রামের বাসিন্দা বলে জানা গেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নিহত শরিফুল ইসলাম (৩৫) পাটগ্রামে একটি বেসরকারি এনজিওতে কর্মরত ছিলেন। ঈদের ছুটিতে বাড়ি ফেরার জন্য আজ সকালে স্ত্রী ও দুই সন্তান নিয়ে মোটরসাইকেলে রওনা দেন। পথে মির্জারকোট এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি বেপরোয়া ট্রাক মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই স্বামী-স্ত্রী ও তাদের এক ছেলে নিহত হন। গুরুতর আহত মেয়েকে স্থানীয়রা উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

পাটগ্রাম স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার সাবিনা বলেন, ঘটনাস্থলেই দুর্ঘটনার শিকার নারী মারা গেছেন। আর হাসপাতালে অন্য দুজন মারা যায়। আরেক শিশুকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

পাটগ্রাম থানার ওসি নাজমুল হক জানান, মোটরসাইকেলে চারজন আরোহী ছিলেন। তাদের মধ্যে তিনজন মারা গেছেন এবং অন্যজনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

সর্বশেষ

জনপ্রিয়