২০ বৈশাখ, ১৪৩৩ - ০৪ মে, ২০২৬ - 04 May, 2026

তারাগঞ্জে ইলেকট্রিশিয়ান মনজুরুলকে হত্যায় আরো একজন গ্রেফতার

243
2026-03-20 03:57:30

news-picture

তারাগঞ্জ(রংপুর)প্রতিনিধি:

রংপুরের তারাগঞ্জে ইলেকট্রিশিয়ান মনজুরুল ইসলামকে হত্যার অভিযোগে আরো একজনকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (১৮ মার্চ) ইলেকট্রিশিয়ান মনজুরুল ইসলামকে হত্যার অভিযোগে রাত ১১টার দিকে পুরাতন চৌপর্থী বাসস্ট্যান্ড এলাকা থেকে উপজেলার দক্ষিন কুর্শা ডাঙ্গাপাড়া গ্রামের শফিকুল ইসলাম (৩৮) কে পুলিশ গ্রেফতার করেন। শফিকুল ইসলাম ওই গ্রামের মুত একরামুল হকের ছেলে। এর আগে গত রোববার মনজুরুলকে হত্যার অভিযোগে উপজেলার কুর্শা ইউনিয়নের ঘনিরামপুর ঝাকুয়াপাড়া গ্রামের রাফিউর রহমান ও একই ইউনিয়নের জর্দ্দিপাড়া গ্রামের মাজেদুল ইসলামকে গ্রেফতার করেন পুলিশ। উল্লেখ্য ,তারাগঞ্জে কুর্শা ইউনিয়নের পশ্চিম অনন্তপুর কাজীপাড়া গ্রাম থেকে মনজুুরুল ইসলাম ২৪ ফেব্রুয়ারি বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ হন। তিন দিন পর আলু ক্ষেতে পুঁতে রাখা অবস্থায় তার লাশ উদ্ধার করে পুলিশ। তারাগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) রুহুল আমিন জানিয়েছেন মনজুরুল ইসলামকে হত্যার ঘটনায় শফিকুল ইসলামসহ এখন পর্যন্ত ৩জনকে গ্রেফতার করা হয়েছে।

সর্বশেষ

জনপ্রিয়