২০ বৈশাখ, ১৪৩৩ - ০৪ মে, ২০২৬ - 04 May, 2026

ঘোড়াঘাটে মাদক বিক্রির সময় দুই সহোদর ভাই আটক

266
2026-03-20 04:08:32

news-picture

ঘোড়াঘাট, প্রতিনিধিঃ

দিনাজপুরের ঘোড়াঘাটে মাদক বিক্রির সময় দুই সহোদর ভাইকে একশ দুই পিচ ইয়াবাসহ গ্রেপ্তার করেছে ঘোড়ঘাট থানা পুলিশ। বুধবার (১৮ মার্চ) সাড়ে ৪ টার দিকে উপজেলার রাণীগঞ্জ বাজারে এলা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, মওলা মিয়া (২৫) আব্দুল আলিম (২২) তারা দুজনে একি মায়ের পেটের সহদর ভাই উপজেলার জালকাটা মগলিসপুর গ্রামের আব্দুল হালিমের ছেলে বলে জানা যায়। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে এসআই আহনাফ তাহমিদ পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করে, আসন্ন ঈদকে কেন্দ্র করে, বাড়ায় ঢাকার মোহাম্মদপুর থেকে ইয়াবা সংগ্রহ করে এলাকায় বিক্রির উদ্দেশ্যে নিয়ে আসে এবং তারা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করে বলে তারা জানান। ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, তাদের পরিকল্পনা নস্যাৎ করা হয়।

তবে "ঈদকে সামনে রেখে মাদক কারবারিরা সক্রিয় হয়ে ওঠে। তাদের দমন করতে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।” এ ঘটনায় থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। আটককৃতদের বৃহস্পতিবার দিনাজপুর আদালতে পাঠানো হবে বলে জানিয়েছে পুলিশ।

সর্বশেষ

জনপ্রিয়