২৯ বৈশাখ, ১৪৩৩ - ১২ মে, ২০২৬ - 12 May, 2026

নীলফামারীতে ধান ক্ষেত থেকে কিশোরের লাশ উদ্ধার

104
2026-03-29 03:31:29

news-picture

নীলফামারী প্রতিনিধি:

নীলফামারীর জেলার জলঢাকা উপজেলার কাঠালবাড়ি ইউনিয়নের উত্তর দেশি বাড়ির একটি ধান ক্ষেত থেকে শনিবার দুপুরে মমিনুর নামে ১৬ বছরের এক কিশোরের লাশ উদ্ধার করেছে জলঢাকা থানা পুলিশ।

স্থানীয়রা জানান, শনিবার সকালে কি কৃষকরা ধান ক্ষেতে নিরানি দেওয়ার সময় একটি ক্ষতবিক্ষত লাশ দেখতে পায়। বিষয়টি জলঢাকা থানা পুলিশকে জানালে, ঘটনাস্থলে পৌঁছে পুলিশ ১৬ বছরের একটি ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করে। তার নাম মমিনুর রহমান। তার বাবার নাম আলমগীর হোসেন। মমিনুরের বাড়ি বগলাবাড়ি ডাঙ্গাপাড়ায়। লাশটি উদ্ধার করে জলঢাকা থানা পুলিশ মর্গে পাঠিয়ে দিয়েছে।

জলঢাকা থানার অফিসার ইনচার্জ নাজমুল আলম জানান, ধারণা করা হচ্ছে এটি একটি হত্যাকান্ড। কারণ সুরতহাল রিপোর্টের সময় তার মুখে ও দেহে অসংখ্য ক্ষতচিহ্ন দেখা গেছে। এবারে জলঢাকা থানায় প্রয়োজনিয় আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে।

সর্বশেষ

জনপ্রিয়