১৮ চৈত্র, ১৪৩২ - ০১ এপ্রিল, ২০২৬ - 01 April, 2026

কাউনিয়ায় তেল পাম্পে বাইক চালকের জরিমানা

2 hours ago
64


কাউনিয়া (রংপুর) প্রতিনিধি:

রংপুরের কাউনিয়ায় তেল পাম্পে জ্বালানি নেওয়ার সময় গাড়ির কাগজপত্র না থাকায় দুই মোটর বাইক চালকের জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

আজ বুধবার (০১ এপ্রিল) উপজেলার হলদিবাড়ি এলাকায় রংপুর -কুড়িগ্ৰাম মহাসড়কের পাশে মা সুফিয়া ফিলিং স্টেশনে জ্বালানি তেলের মজুদ তদারকি অভিযান পরিচালনা করার সময় ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ইউএনও পাপিয়া সুলতানা দুই মোটর বাইক চালকের এ জরিমানা করেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, বিশৃংখলা ও অবৈধ মজুদ রোধে তেল পাম্পে মজুদ তদারকি ও জ্বালানি সংগ্ৰহের সময় গাড়ির কাগজপত্র সঙ্গে রাখার নির্দেশনা দিয়েছে জেলা প্রশাসক।

 বুধবার ইউএনও পাপিয়া সুলতানা মা সুফিয়া ফিলিং স্টেশনে জ্বালানি তেলের মজুদ তদারকি অভিযান পরিচালনা করেন। এ সময় তেল পাম্পে জ্বালানি নিতে আসা গাড়ির কাগজপত্র

যাচাই করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট। জ্বালানি নিতে আসা গাড়ির কাগজপত্র

 না থাকায় মোটরসাইকেল চালক শহিদুল ইসলামকে ২০০ টাকা এবং ধীরেন্দ্র বর্মণকে ১০০ টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট।

উপজেলা নির্বাহী কর্মকর্তা পাপিয়া সুলতানা বলেন, মোটরসাইকেল চালকদের কাগজপত্র যাচাইয়ের সময় অনেকেরই প্রয়োজনীয় বৈধ ডকুমেন্ট না থাকায় সড়ক পরিবহন আইন, ২০১৮-এর ৬৪ ধারায় দুইজন মোটর সাইকেল চালককের জরিমানা করা হয়েছে।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth