৩১ বৈশাখ, ১৪৩৩ - ১৪ মে, ২০২৬ - 14 May, 2026

লালমনিরহাটে ভারতীয় বিএসএফের গুলিতে প্রাণ গেল বাংলাদেশী যুবকের

12
2026-05-14 20:26:14

news-picture

লালমনিরহাট প্রতিনিধি:

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার আমঝোল সীমান্তে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ র গুলিতে খাদিমুল ইসলাম (২৬) নামে বাংলাদেশি এক যুবক নিহত হয়েছে। বৃহস্পতিবার রাতে ওই সীমান্তের ৯০৬ নং সীমান্ত পিলারের কাছে এ ঘটনা ঘটে। নিহত খাদিমুল ইসলাম উত্তর আমঝোল এলাকার আমজাদ হোসেনের পুত্র। 

বিজিবি ও প্রত্যক্ষদর্শীরা জানান, গোতামারী ইউনিয়নের সীমান্তে রাতে নদীতে মাছ ধরতে যায় খাদিমুলসহ কয়েকজন যুবক। এ সময় ভারতীয় পাগলিমারি ৭৮  বিএসএফ ক্যাম্পের টহল দল লক্ষ্য করে গুলি করেন। ওই গুলিতে খাদিমুল গুলিবিদ্ধ হয়। পরে তার সাথে থাকা অপর যুবকরা তাকে উদ্ধার করে রংপুর নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু ঘটে। এ ঘটনার পর পরেই ওই সীমান্তে উত্তোলন দেখা দিয়েছি। 

লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি)-র কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম জানান যে, ঘটনাটির প্রকৃত কারণ নিরূপণে বিষয়টি গুরুত্বের সাথে তদন্ত করা হচ্ছে। নিহত ব্যক্তির শরীরের আঘাতের ধরন পর্যালোচনায় বিভিন্ন সম্ভাবনা বিবেচনায় রাখা হয়েছে । ময়নাতদন্ত প্রতিবেদন প্রাপ্তির পর বিষয়টি অধিকতর স্পষ্ট হবে বলে ধারণা করা হচ্ছে। এ বিষয়ে কোম্পানি কমান্ডার ও ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে বিএসএফর সাথে পতাকা বৈঠকের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

সর্বশেষ

জনপ্রিয়