২৩ চৈত্র, ১৪৩২ - ০৬ এপ্রিল, ২০২৬ - 06 April, 2026

পঞ্চগড়ে করতোয়া নদী থেকে কিশোরের লাশ উদ্ধার

3 hours ago
38


জেলা প্রতিনিধি পঞ্চগড়:

পঞ্চগড়ের বোদা উপজেলায় করতোয়া নদীতে গোসলে নেমে নিখোঁজ হওয়ার দীর্ঘ ৬ ঘণ্টা পর সজীব (১৯) নামে এক কিশোরের মরদেহ উদ্ধার করা হয়েছে। রোববার (৫ এপ্রিল) দুপুর ১টার দিকে উপজেলার মাড়েয়া বামনহাট ইউনিয়নের আউলিয়াঘাট এলাকায় করতোয়া নদীতে গোসলে নেমে সে নিখোঁজ হয়। পরে সন্ধ্যা ৬টার দিকে রংপুর থেকে আসা ডুবুরি দল নদী থেকে তার মরদেহটি উদ্ধার করে। নিহত সজীবের বাড়ি বড়শশী ইউনিয়নে। স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, দুপুরে চার বন্ধু মিলে করতোয়া নদীতে গোসলে নামলে এই দুর্ঘটনা ঘটে। সজীব সাঁতার না জানায় হঠাৎ গভীর পানিতে তলিয়ে যেতে থাকে। তার সাথে থাকা আরেক বন্ধুও ডুবতে শুরু করলে অপর দুই বন্ধু একজনকে টেনে তুলতে সক্ষম হলেও সজীব নিখোঁজ হন। খবর পেয়ে বোদা ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় উদ্ধার কাজ শুরু করে। দীর্ঘক্ষণ খোঁজাখুঁজির পর কোনো সন্ধান না মেলায় রংপুর থেকে ডুবুরি দল আনা হয়। অবশেষে নিখোঁজের ৬ ঘণ্টা পর সন্ধ্যা ৬টায় নদীর গভীর পানি থেকে সজীবের নিথর দেহ উদ্ধার করা হয়। বোদা ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স এর ওয়্যারহাউজ ইন্সপেক্টর রায়হান ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,আমরা খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে এসে উদ্ধার অভিযান চালাই। দীর্ঘ ৬ ঘণ্টা চেষ্টার পরে তাকে উদ্ধার করা সম্ভব হয়। বোদা থানা অফিসার ইনচার্জ (ওসি) সোহেল রানা জানান, এবিষয়ে কোন রকম অভিযোগ না থাকায় উদ্ধারকৃত যুবকের লাশ অপমৃত্যু হিসেবে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth